ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানায় এনসিপির নেতা–কর্মীদের অবস্থান দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসরায়েলকে সরে যেতে হবে: জাতিসংঘ যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ ঝাড়া যুবককে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া মাদরাসা ছাত্রদের ঠোঁটে সিগারেট দেখবেন না: জামায়াত আমির

ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসরায়েলকে সরে যেতে হবে: জাতিসংঘ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসরায়েলের ‘বেআইনি উপস্থিতি’ বন্ধ এবং সেখানে থাকা সব বসতি স্থাপনকারীকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, পশ্চিম তীরের আল-মুঘাইয়ির এলাকায় বসতি স্থাপনকারীদের অব্যাহত হামলা ও রাষ্ট্রীয় সহিংসতার কারণে ফিলিস্তিনিরা পুরোপুরি বাস্তুচ্যুত হয়েছেন।

রামাল্লার কাছে অবস্থিত আল-মুঘাইয়ির গ্রামটি আটটি বসতি চৌকি দিয়ে ঘেরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ওই এলাকায় অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক বিষয় সমন্বয়ের দায়িত্বে থাকা জাতিসংঘের কার্যালয়ের তথ্য বলছে, শুধু ২০২৬ সালেই বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে ৫০টির বেশি। অর্থাৎ, প্রতি মাসে গড়ে প্রায় সাতটি হামলার ঘটনা ঘটছে।

জাতিসংঘ বলছে, এসব হামলার অনেকগুলোই ইসরায়েলি বাহিনীর ‘সমর্থন ও অংশগ্রহণে’ সংঘটিত হয়েছে।

সংস্থাটির মতে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি অব্যাহত রয়েছে। তাই আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলের দায়িত্ব ও বাধ্যবাধকতা পালন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানায় এনসিপির নেতা–কর্মীদের অবস্থান

ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসরায়েলকে সরে যেতে হবে: জাতিসংঘ

আপডেট সময় ১২:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬