ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতীয় সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে মার্কিন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র ভবিষ্যৎ যুদ্ধের জন্য ‘আশ্চর্যজনক চমক’ প্রস্তুত রেখেছে ইরান আমরা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি: সাদিক কায়েম দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী জাতিসংঘের প্রতিবেদন, ভারতে বাংলাভাষী মুসলিম, দলিত ও রোহিঙ্গাদের ওপর নির্যাতন বাড়ার তথ্য, দিল্লির প্রতিবাদ আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ ‍দিতে পারতাম না: নয়ন এক মুসলিম দেশের ওপর হামলায় অন্য দেশের ভূমি ব্যবহার নয়: পেজেশকিয়ান জাতীয় চার নেতার মুরালকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করলেন ইউএনও গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং

বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে একটিও গুমের ঘটনা ঘটেনি : অ্যাটর্নি জেনারেল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

কক্সবাজার, ১১ মে, ২০২৫ (বাসস): অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গত কয়েক বছর ধরে এদেশে যে গুমের সংস্কৃতি ছিল, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর একটিও গুমের ঘটনাও ঘটেনি। গত ৯ মাসে পুলিশের পক্ষ থেকে একটিও মিথ্যা মামলা দায়ের করা হয়নি।

আজ রোববার কক্সবাজার শহরের একটি হোটেলে অনুষ্ঠিত পিআইএল (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন) পর্যালোচনা কর্মশালায় তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সরকারের নয়, রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে অন্যায়ের বিরুদ্ধে কাজ করছি। গত কয়েক বছরে সাড়ে ৪ হাজার মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে অনেক এনজিও এবং এনজিও ব্যক্তিত্ব আছেন, তারা কথা বলেন কিন্তু সোচ্চার হননা। সুতরাং সমাজ পরিবর্তনের জন্য প্রত্যেকের কমিটমেন্ট থেকে কাজ করতে হবে।

মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি সরকারের সময় কিছু কিছু এনজিও গণ গ্রেপ্তারের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু বিএনপির দাবি অনুসারে বিগত সরকারের সময় ৬০ লক্ষ গায়েবি মামলা হয়েছে। এর ৯৯ শতাংশ বাদী পুলিশ। যেখানে গায়েবি মামলা হয়েছে, মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছে, বিদেশে অবস্থানরতদেরও আসামি করা হয়েছে। এখনো হচ্ছে । এনজিওগুলোকে এ বিষয়ে সোচ্চার হতে হবে, কথা বলতে হবে।

গত ৯ মে শুরু হয়ে আজ শেষ হয় তিন দিনব্যাপী এ কর্মশালা। সমাপনী দিনে কর্মশালার সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মুজিবুর রহমান মিয়া।

বেসরকারী সংস্থা বেলা ও এএলআরডি আয়োজিত কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইকোর্ট ডিভিশনের বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকা, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা ও বেলা’র প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) তাসলিমা ইসলাম।

কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং এনজিও কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতীয় সেনাবাহিনীর বহরে যুক্ত হচ্ছে মার্কিন জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র

বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে একটিও গুমের ঘটনা ঘটেনি : অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ০৮:৫৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫