ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপরাধ চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছে রায়হানের: এলো চাঞ্চল্যকর তথ্য বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও না নেওয়ার দাবি মুসাদ্দিকের, ১২ মাসে প্রকাশ করেছেন ২৮টি বই সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, ১০ শলাকার প্যাকেট সর্বোচ্চ ২১০ টাকা নির্ধারণ যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, ক্ষুব্ধ ভারত মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই অনবে সরকার: আইনমন্ত্রী হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, কয়েকজন মার্কিন সেনা আহত ব্রিকসে যোগ দেওয়ার পর থেকে অসুস্থ চীন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় ৪ আনসার আহত ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ায় এনসিপি নেত্রীকে পদ থেকে অব্যাহতি ইরানের সঙ্গে যু’দ্ধ শেষ পর্যায়ে: ট্রাম্প

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ায় এনসিপি নেত্রীকে পদ থেকে অব্যাহতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এবার নেত্রকোনায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। গতকাল বুধবার সন্ধ্যায় এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানার সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সাদিয়া আক্তার (২৩) নেত্রকোনা জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল দুপুরে সাদিয়া জামিনে মুক্ত হয়েছেন। দলীয় চিঠিতে বলা হয়েছে, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাদিয়াকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাঁর বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাদিয়ার বিরুদ্ধে কয়েকজনকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ৩ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। ৮ সেপ্টেম্বর বিকেলে কুড়পাড় এলাকায় আরও একজনের কাছ থেকে টাকা নিতে গেলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন। ঘটনার পরদিন ৯ সেপ্টেম্বর সকালে পৌর শহরের বলাইনগুয়া চেয়ারম্যানবাড়ি এলাকার বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় প্রতারণার মামলা করেন। পরে পুলিশ সাদিয়া আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এদিকে সাদিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন জেলা এনসিপির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান। গতকাল মুঠোফোনে তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাদিয়াকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আশা করি, তিনি উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগের জবাব দিয়ে রেহাই পাবেন। আমরা মনে করি, সাদিয়া সরকারদলীয় নেতৃবৃন্দের আক্রোশের শিকার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপরাধ চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছে রায়হানের: এলো চাঞ্চল্যকর তথ্য

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ায় এনসিপি নেত্রীকে পদ থেকে অব্যাহতি

আপডেট সময় ১০:২৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬