ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই ‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন ‘একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, তারা তা মেনে নিয়েছে’: আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলের নতুন ভিডিও ভাইরাল, ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমা ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪ এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে সরকারি অনুমোদন, অমান্য করলেই মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

এবার ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও সরকারি অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। অনুমতি ছাড়া গাছ কাটলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরাসরি মামলা দায়েরের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে এ বিষয়ে প্রচারণা চালানো হয়।

উপজেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬অনুযায়ী নিজ মালিকানাধীন জমির গাছ কাটার আগে বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তা তথা বিভাগীয় বন কর্মকর্তার পূর্বানুমোদন নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমতি ছাড়া কোনো ব্যক্তি গাছ কাটলে আইনের ১০ ধারায় তার বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করা হবে। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আদেশক্রমে এ বিষয়ে উপজেলাজুড়ে মাইকিং করে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন বলেন, গাছ কাটার ক্ষেত্রে অনুমোদনের এই প্রক্রিয়া কোনো ধরনের হয়রানির জন্য নয়। পরিবেশ সুরক্ষা এবং অপরিকল্পিতভাবে বৃক্ষনিধন ঠেকাতেই এ নিয়ম করা হয়েছে। তিনি আরও বলেন, জমির মালিকরা যাতে সহজে অনুমোদন নিতে পারেন, সে বিষয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই

ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে সরকারি অনুমোদন, অমান্য করলেই মামলা

আপডেট সময় ০২:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬