ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে পূরণ করতে হবে যে ৭ শর্ত ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তে হেফাজতের তীব্র প্রতিবাদ ইলিয়াসের ভিডিওর পর নুরুল হকের স্ট্যাটাসে ‘হা হা’ রিঅ্যাকশনের বন্যা পাঠ্যবই থেকে ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ লেখা বাদ দিলো সৌদি আরব!

লালপুর থানায় ছাত্রদল নেতা ছিনতাইয়ের ঘটনায় ১৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৩৯৪ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর থানা থেকে ছাত্রদল নেতা রুবেলকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার মামলায় যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন এ আদেশ দেন।

মামলার এজাহারভুক্ত ২৩ আসামির পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে ৬ জনের জামিন মঞ্জুর করেন আদালত। তবে বাকি ১৭ জনকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি।

ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের ৮ এপ্রিল। ওই দিন বিকেলে বাগাতিপাড়ার একটি মামলায় ছাত্রদল নেতা রুবেলকে গ্রেপ্তার করে লালপুর থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাকে বাগাতিপাড়া থানায় হস্তান্তরের প্রস্তুতির সময়, ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন। পুলিশের অসম্মতিতে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে নেতাকর্মীরা রুবেলকে থানার ভেতর থেকেই ছিনিয়ে নিয়ে যান।

পরদিন লালপুর থানা পুলিশ বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা এবং আসামি ছিনতাইয়ের অভিযোগ আনা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী

লালপুর থানায় ছাত্রদল নেতা ছিনতাইয়ের ঘটনায় ১৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

আপডেট সময় ০৮:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫