ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে পূরণ করতে হবে যে ৭ শর্ত ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তে হেফাজতের তীব্র প্রতিবাদ ইলিয়াসের ভিডিওর পর নুরুল হকের স্ট্যাটাসে ‘হা হা’ রিঅ্যাকশনের বন্যা পাঠ্যবই থেকে ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ লেখা বাদ দিলো সৌদি আরব!

‘সাধারণ মানুষের বিএনপি এখন প্রাইভেট ক্লাব’ — আসিফ আকবর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

বিএনপিকে একসময় সাধারণ মানুষের দল মনে করলেও বর্তমানে তা প্রাইভেট ক্লাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি বলেছেন, দলটির মিডিয়া সেলের পারফরমেন্স হিমাঙ্কের নিচে অবস্থান করছে, যা ভবিষ্যতেও দলের জন্য কাল হয়ে দাঁড়াবে।

রোববার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে আসিফ বলেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কেন্দ্র থেকে শুরু করে সাংগঠনিক জেলা পর্যায় পর্যন্ত চাঁদাবাজদের চেনেন না—এমন নেতা নেই। এসব ব্যক্তিদের সঙ্গে নেতাদের ছবিও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি মনে করেন, শুদ্ধি অভিযান সেখান থেকেই শুরু হওয়া উচিত।

আসিফের দাবি, অতীতে কেন্দ্রীয় মনোনয়ন ও পদ বাণিজ্যের সুযোগে বিএনপিতে ঢুকে পড়েছে ধনাঢ্য ব্যবসায়ী শ্রেণি। এদের মাসলম্যানরাই মূলত দলীয় পদধারী চাঁদাবাজ। তার ভাষ্য মতে, বিএনপির নেতৃত্ব বারবার একই ধরনের মানুষের হাতেই চলে যাচ্ছে, যেমনটি পুলিশ বাহিনীতে দেখা গেছে নির্দিষ্ট কিছু কর্মকর্তার আধিপত্যে।

তিনি বলেন, সাংগঠনিক যোগ্যতা ছাড়াই এমপি-মন্ত্রীদের সন্তানরা দলীয় পদ পাচ্ছে। এতে করে তৃণমূল থেকে প্রকৃত নেতৃত্ব আসার সুযোগ হারাচ্ছে বিএনপি। তিনি বিএনপিকে এই সামন্তবাদী ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

পোস্টের শেষভাগে আসিফ বলেন, পতিত ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে চলা ব্যবসায়ীরা এখন বিএনপির পলাতক নেতাদের হিসাবরক্ষক। তার ভাষায়, “চোরের মাসতুতো ভাই এখন বিএনপির ব্যবসায়ী নেতাদের বড় অংশ”—এবং তারাই আজ দলে প্রভাবশালী।

তিনি তাঁর ভালবাসার বিএনপি ফিরে আসুক—এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেন, “শহীদ জিয়া অমর হউন, বাংলাদেশ জিন্দাবাদ। ভালবাসা অবিরাম।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী

‘সাধারণ মানুষের বিএনপি এখন প্রাইভেট ক্লাব’ — আসিফ আকবর

আপডেট সময় ১১:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫