ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ট্যাংক বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনা নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

গাজা উপত্যকার উত্তরে একটি ট্যাংক বিস্ফোরণে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) তিন সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় অবরুদ্ধ এই উপত্যকার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’। নিহত তিন সেনা হলেন স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম, সার্জেন্ট সোলমো ইয়াকির শ্রেম এবং সার্জেন্ট ইউলি ফাক্তর।

বিস্ফোরণে আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন। তবে তার নাম প্রকাশ করেনি আইডিএফ। শুরুতে ধারণা করা হয়েছিল, হামাস যোদ্ধারা ট্যাংকে গ্রেনেড নিক্ষেপ করেছে। পরে আইডিএফ জানায়, ট্যাংকের উপরে রাখা একটি ত্রুটিপূর্ণ শেল থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।

বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে সামরিক বিশ্লেষকদের ধারণা, ট্যাংকে অস্ত্র ব্যবস্থাপনার কোনো ভুল থেকেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ম অবমাননার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহ গ্রেপ্তার

গাজায় ট্যাংক বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনা নিহত

আপডেট সময় ০৮:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫