ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ১৯৪২ বার পড়া হয়েছে

এবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার সমাবেশে কয়েকদফায় ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। তবে এই সমাবেশে বার বার হামলার ঘটনায় পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে বলে অভিযোগ করেছেন এনসিপি’র উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ বুধবার (১৬ জুলাই) দুপুরের হামলার পর এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি। স্ট্যাটাসে সারজিস বলেন, ‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, নাহয় ফিরব না।’

তিনি আরও বলেন, সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।

এর আগে সকালের দিকে পদযাত্রার সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির চলতে থাকায় নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমাবেশস্থলে ছিল না। এই সুযোগে হেলমেট পরে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে ভাঙচুর চালায়। এ সময় চেয়ার টেবিলসহ অনুষ্ঠানের মঞ্চের হামলা চালায়।

পুলিশ জানায়, সমাবেশস্থলের পাশে থাকা খাল পাড় থেকে ছাত্রলীগ কর্মীরা এসে এই হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে একই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থানে রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন: সারজিস

আপডেট সময় ০৩:৫১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫