ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানের ‘জেএফ-১৭ ব্লক ৩’ সিমুলেটর ঢাকায়, যুদ্ধবিমান চুক্তির ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা স্ত্রীর পরকীয়া, ফেসবুকে পোস্ট দিয়ে জীবন দিলেন ব্যবসায়ী চীন থেকে দেশে ফেরার পথেই তাইওয়ানের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয় কোচ স্ক্যালোনির কারিনা, তোমার মতো সাহসী মানুষের দরকার ছিল বাংলাদেশে: তাসনিম জারা ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামে বাঁচছে ইরানের লাখ লাখ শিশু, বিস্ফোরক তথ্য প্রকাশ ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একইঃ ফজলুর রহমান ভারতে মসজিদকে মন্দির ঘোষণা আদালতের, নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদের জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে: ফজলুর রহমান আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস

আমার সব মিলিয়ে ৬-৭ কোটি টাকার সম্পদ আছে: আদালতে দীপু মনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৩৮৪ বার পড়া হয়েছে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। গতকাল বুধবার (১৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাকে গ্রেফতার দেখান। তবে নিজের বেশি সম্পদের তথ্যে বিব্রত হয়ে দীপু মনি বলেন, ‘যত সম্পদ দেখানো হচ্ছে, তা তো আমার না। আমার সব মিলিয়ে ৬-৭ কোটি টাকার সম্পদ হবে।’

এদিন দুপুরে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আদালতের এজলাসে তোলা হয়। এরপর শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে দীপু মনি বিচারককে উদ্দেশ্যে করে বলেন, ‘আমি নিয়মিত করদাতা। আমার রিটার্নে সম্পত্তির সব বিবরণ রয়েছে। তবে আমার যে ২৮টি অ্যাকাউন্ট দেখানো হচ্ছে, সেগুলো তো আমি জানি না। আমার জানা মতে, ৬টি অ্যাকাউন্ট আছে। যত সম্পদ দেখানো হচ্ছে, তা তো আমার না। আমার সব মিলিয়ে ৬-৭ কোটি টাকার সম্পদ হবে। এত সম্পদ অসম্ভব। আমি জানতে চাই, কোন তথ্যের ভিত্তিতে এতো সম্পদ দেখানো হয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমি কোনো তথ্য উপাত্ত পাচ্ছি না। তথ্য ছাড়া তো মামলা মোকাবিলায় আমার কোনো শক্তি নেই। গত ১১ মাস জেলে রয়েছি। মাত্র দুদিন আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। তাছাড়া জেলে কোনো আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পাইনি।’ পরে শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখান। এরপর পুলিশ সদস্যরা তাকে হেলমেট পরিয়ে দেন। এর কিছুক্ষণ পর পুলিশ প্রহরায় তাকে হাজতখানায় নেওয়া হয়। তখন তিনি নিশ্চুপ ছিলেন।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭ কোটি ৮৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দীপু মনি ও তার স্বামী তৌফীক নাওয়াজের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় দীপু মনির বিরুদ্ধে ‘অবৈধভাবে’ ৫ কোটি ৯২ লাখ ২ হাজার ৫৩০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার নামে পরিচালিত বিভিন্ন ব্যাংকের ২৮টি হিসাবে ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৭৩১ টাকা লেনদেনের তথ্যও পেয়েছে দুদক।

তৌফীক নাওয়াজের বিরুদ্ধে ‘অবৈধভাবে’ এক কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ২০৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেছেন বলে এজাহারে বলা হয়েছে। বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী দীপু মনি ২০০৮ সাল থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের ‘জেএফ-১৭ ব্লক ৩’ সিমুলেটর ঢাকায়, যুদ্ধবিমান চুক্তির ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা

আমার সব মিলিয়ে ৬-৭ কোটি টাকার সম্পদ আছে: আদালতে দীপু মনি

আপডেট সময় ১০:২৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫