ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার কেউ ব্যক্তি আক্রমণ করলে আমি তাকে চুমু দেব, এমন সুশীল আমি না: রাশেদ খান অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ, আশা করেননি ডি ভিলিয়ার্স ‘তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ’ মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুর বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তানের সেনাবাহিনী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ভারতজুড়ে ব্যাপক ধরপাকড়, আইএসআই সম্পৃক্ততার অভিযোগে আটক শত শত

ব্রাহ্মণবাড়িয়ার ভিডিও গোপালগঞ্জের দাবি করে পোস্ট করলেন জয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৬৬৬ বার পড়া হয়েছে

এবার পলাতক শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি গতকাল গোপালগঞ্জের বলে দাবি করেন জয়। এরপরই ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে রিউমর স্ক্যানার জানিয়েছে, ভাইরাল ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়ার একটি ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ভিডিও।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি গোপালগঞ্জের নয়; বরং এটি গত ৪ জুন থেকেই ইন্টারনেটে রয়েছে এবং সেসময় ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাস স্ট্যান্ড গরুর বাজারে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত হয়।

এই বিষয়ে অনুসন্ধানে ‘প্রাণের ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি ফেসবুক পেজ ও ‘Mohammad Sajon’ নামের একটি প্রোফাইল থেকে ৪ জুন প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। উভয় পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, এটি ভাদুঘর বাস স্ট্যান্ড গরুর বাজারে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের দৃশ্য।

এদিকে কোরবানির পশুর হাট কেন্দ্রিক চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে সেসময় দেশজুড়ে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুতরাং, ব্রাহ্মণবাড়িয়ার একটি পুরনো ভিডিওকে গতকাল গোপালগঞ্জে এক ব্যক্তিকে হত্যা করে পুলিশের গাড়িতে তোলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার ভিডিও গোপালগঞ্জের দাবি করে পোস্ট করলেন জয়

আপডেট সময় ০২:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫