ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী অস্ট্রেলিয়ায় প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে বাংলাদেশ কারাগারে ইমরান খানের মৃ’ত্যু’র গুঞ্জন ৬০ লাখ অটোরিকশার চার্জে বছরে খরচ ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ মাত্র ৫.৩ সেকেন্ডে ঘণ্টায় ৮০০ কিমি গতি, ম্যাগলেভে চীনের বিশ্ব রেকর্ড দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা যাদের হাতে উঠছে ছাত্রদলের নতুন নেতৃত্ব বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০১:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৪৩২ বার পড়া হয়েছে

এবার সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। আজ সোমবার (২১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এদিকে মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেন, এ পর্যন্ত মোট ৮৪৪ জনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধা হিসেবে ‘ক’ শ্রেণীতে ৯০৮ জন, ‘খ’ শ্রেণীতে ৪ জন এবং ‘গ’ শ্রেণীতে ১০ হাজার ৬৪২ জন রয়েছেন।

ফারুক-ই-আজম বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হয়েছে। প্রত্যেক শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র দেয়া হয়েছে। এছাড়া শহীদ পরিবারের এককালীন অনুদানের অবশিষ্ট ২০ লাখ টাকার সঞ্চয়পত্র চলতি অর্থবছরে দেয়া হবে। জুলাই যোদ্ধাদের এ পর্যন্ত ২০২ কোটি ৫৬ লাখ টাকা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকারি চাকরির ক্ষেত্রে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকছে না। জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না। মুক্তিযোদ্ধারা মহান। মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

আপডেট সময় ০১:০১:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫