ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড়

সংস্কার নিয়ে এখন যারা কথা বলে, তারা খালেদা জিয়ার অনুসারী: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-প্রচার সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বর্তমান সময়ে যারা দলীয় সংস্কার নিয়ে কথা বলেন, তারা আসলে বেগম খালেদা জিয়ার দেখানো পথেই হাঁটছেন। তিনি বলেন, “এখন ছোট ছোট ছেলেরা সংস্কারের কথা বলে। কিন্তু এসব সংস্কারের কথা বেগম খালেদা জিয়া ২০১৬ সাল থেকেই বলে আসছেন। ২০২১ সাল থেকে তারেক রহমান ২৭ ও ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। এটা নতুন কিছু নয়।”

শনিবার (৩১ মে) বিকেলে হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুরি সরকারি মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। হালুয়াঘাট পৌর বিএনপি এই সভার আয়োজন করে।

রুমিন ফারহানা বলেন, “বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, ততবার আলো দেখিয়েছে জিয়া পরিবার। আজও তারা আমাদের পথ দেখাচ্ছেন।” তিনি দাবি করেন, জিয়াউর রহমান শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, বরং তিনি বাংলাদেশের অর্থনৈতিক ভিত গড়ে তোলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। “গার্মেন্টস ও জনশক্তি রপ্তানি জিয়াউর রহমানের অবদান। অথচ আওয়ামী লীগ বারবার উন্নয়নের গল্প শুনিয়েছে, যার আড়ালে ছিল লুটপাট ও দুর্নীতি।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “জিয়াউর রহমান ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতীক। বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের রাজপথে নামতে হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ এবং সঞ্চালনা করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবির।

সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, হালুয়াঘাট পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাতোষ সরকার, ট্রাইবাল অ্যাসোসিয়েশন হালুয়াঘাটের চেয়ারম্যান সুব্রত রেমা প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত

সংস্কার নিয়ে এখন যারা কথা বলে, তারা খালেদা জিয়ার অনুসারী: রুমিন ফারহানা

আপডেট সময় ১২:২৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫