ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ইসরাইল দিবস প্যারেডে যোগ দিলেন না মামদানি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

এবার ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইল দিবস প্যারেডে যোগ দেননি নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। রোববার এই প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গত কয়েক দশক ধরে নিউইয়র্কে এই প্যারেড অনুষ্ঠিত হচ্ছে। এই প্যারেডে প্রতি বছরই নিউইয়র্কের গভর্নর, সিটি মেয়র ও অন্যান্য রাজনৈতিক নেতা অংশ নিয়ে থাকেন। তবে এবারই এর ব্যতিক্রম হলো। প্রথমবারের মতো প্রথা ভেঙে এতে যোগ দেওয়া থেকে বিরত থাকলেন নিউইয়র্ক সিটি মেয়র।

১৯৪৮ সালে ইহুদি রাষ্ট্রটির জন্ম উদযাপন করতে প্রতি বছরই ফিফথ অ্যাভিনিউতে সমবেত হওয়া পতাকা হাতে উল্লাসকারী জনতার মন জয় করতে বেশ আগ্রহ দেখান রাজনৈতিক নেতারা। কিন্তু মামদানির ক্ষেত্রে তেমনটা ঘটেনি। দুই সপ্তাহ আগে মেয়রের কার্যালয় নাকবা স্মরণে একটি ভিডিও প্রকাশ করে। নাকবা একটি আরবি শব্দ, যার অর্থমহাবিপর্যয় ইসরাইল প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালের আরবইসরাইল যুদ্ধের সময় আনুমানিক সাত লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। এ ঘটনার স্মরণে প্রতি বছর ১৫ মে নাকবা দিবস পালন করা হয়।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মামদানি এ কথা বলেন, ‘আমি নির্বাচনি প্রচারণার সময় বলেছিলাম যে আমি প্যারেডে অংশ নেব না। ইসরাইলি সরকার সম্পর্কে আমার মতামত আমি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।

তবে প্যারেডটি যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ, যিনি একজন ইহুদি, তিনি প্যারেডে অংশ নিয়েছিলেন। সূত্র: বার্তা সংস্থা এপি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ইসরাইল দিবস প্যারেডে যোগ দিলেন না মামদানি

আপডেট সময় ১১:৪৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬