ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’ মৃত্যুর আগে আলিফের আকুতি লাখ টাকায় সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা, সেই শিশুপুত্র উদ্ধার বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ, ‘অসাধারণ চুক্তি’ বললেন সার্জিও গোর নেপালে লাশের মিছিল: মর্গে জায়গা নেই, গণকবর দেওয়া শুরু চলমান উত্তেজনার মধ্যেই মক্কা প্যাক্টের প্রথম বৈঠক আজ, অংশ নেবেন যারা হামলার জবাবে জর্ডানে দুই মার্কিন সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান সদ্যবিবাহিত ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বাবাও ইরানে পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের সাবেক উপদেষ্টা বিচার করে দেওয়ার কথা বলে নারীকে আবাসিক হোটেল নিয়ে গেলেন বিএনপির নেতা ভারতীয় ত্রাণ সীমান্তেই ফিরিয়ে দিচ্ছে নেপাল

উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার কাছে আম পাঠানো হয়েছে। দেশটির এই দুই মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে মোট ১১০০ কেজি আম। বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঠানো এই আম ভারতের বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, শুভেচ্ছা উপহার হিসেবে শুভেন্দু অধিকারী ও ডা. মানিক সাহার কাছে পাঠানো হয়েছে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

এর মধ্যে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে।

এসবের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৯০০ কেজি আম দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে দেয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’ মৃত্যুর আগে আলিফের আকুতি

উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

আপডেট সময় ০২:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬