ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি’, নাহিদ ইসলাম ‘রাশিয়ার কারণে রাতে ঘুমাতে পারি না’, বললেন ন্যাটোপ্রধান আট বছর পর মিলল ম্যারাডোনার সেই ভবিষ্যদ্বাণী চার আকাশযান ধ্বং’সে’র দা’বি পাকিস্তানের, সফল হা’ম’লা’র কথা বলছে কাবুল সাবেক এমপিকে আমন্ত্রণের জেরে শিক্ষকের বিদায় অনুষ্ঠানে ভাঙচুর হোলি আর্টিজানের এক দশক, জ’ঙ্গি’বা’দ কতটা বদলেছে? এবার পুরো গাজা দখলে নেওয়ার ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর ব্রাজিল নাকি আর্জেন্টিনা? স্বাধীন বাংলাদেশকে আগে স্বীকৃতি দেয় যে দেশ পূর্বাচলকে ঢাকা জেলার আওতায় আনছে সরকার জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান

চার আকাশযান ধ্বং’সে’র দা’বি পাকিস্তানের, সফল হা’ম’লা’র কথা বলছে কাবুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আবারও উত্তপ্ত পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত। চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে আফগানিস্তান বলছে, তারা পাকিস্তনের ভেতরে ইসলামিক স্টেট বা আইএসের ঘাঁটিতে সফল বিমান হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যেই পাল্টাপাল্টি এসব দাবি করেছে দুই দেশ।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে আফগানিস্তান থেকে উৎক্ষেপণ করা চারটি মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ভূপাতিত করেছে।

ইসলামাবাদের দাবি, আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তার অংশ হিসেবেই এসব ড্রোন পাঠানো হয়েছিল। একই সঙ্গে আফগান তালেবানকে সতর্ক করে পাকিস্তান বলেছে, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে কঠোর জবাব দেওয়া হবে।

তবে এই ঘটনায় কোনো হতাহতের তথ্য জানায়নি পাকিস্তান সেনাবাহিনী। যদিও দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পেশোয়ারে সন্দেহভাজন একটি ড্রোন হামলায় এক নারী নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।

অন্যদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বিমানবাহিনী পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে আইএসের ঘাঁটিতে সফল বিমান হামলা চালিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিকুল্লাহ নুসরাত জানান, অভিযানে জঙ্গি সংগঠনটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং হামলাগুলো অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করা হয়েছে। তার দাবি, এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি।

সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তজুড়ে হামলা ও পাল্টা অভিযানের কারণে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তান বরাবরই অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড জঙ্গিগোষ্ঠীগুলো ব্যবহার করছে। যদিও কাবুল শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছে। পাল্টাপাল্টি এসব দাবির মধ্যেই দুই প্রতিবেশী দেশের সীমান্ত পরিস্থিতি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি’, নাহিদ ইসলাম

চার আকাশযান ধ্বং’সে’র দা’বি পাকিস্তানের, সফল হা’ম’লা’র কথা বলছে কাবুল

আপডেট সময় ০৪:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬