ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দামে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত, তবুও যে কারণে মোদির প্রশংসায় ট্রাম্প! সতর্কবার্তা উপেক্ষা করেও কেন এআই উন্নয়ন নিয়ে এতো মরিয়া ট্রাম্প?

ইরান আর সহ্য না করা পর্যন্ত চলবে হামলা: ট্রাম্পের হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

ইরানকে নিয়ে আরও কড়া অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান আর হামলা সহ্য করতে না পারা পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের প্রতি আস্থা কমে যাওয়ার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতার সুযোগ এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে তেহরানের প্রতি তার আস্থা দিন দিন কমে যাচ্ছে।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরান বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। একসময় তেহরান বুঝতে পারবে, তারা আর এসব হামলা সহ্য করতে পারছে না। আর সেই পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে, ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে, অঞ্চলে চলমান মার্কিন সামরিক অভিযানের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির সামুদ্রিক পরিবহন সংস্থা।

সংস্থাটি বলছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে থাকা জাহাজগুলোর চলাচলের আবেদন দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে।

ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন

ইরান আর সহ্য না করা পর্যন্ত চলবে হামলা: ট্রাম্পের হুঁশিয়ারি

আপডেট সময় ১১:১৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬