ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দামে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত, তবুও যে কারণে মোদির প্রশংসায় ট্রাম্প! সতর্কবার্তা উপেক্ষা করেও কেন এআই উন্নয়ন নিয়ে এতো মরিয়া ট্রাম্প?

মার্কিন হামলায় ইরান ভেঙে পড়ছে: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ইরানের সামরিক সক্ষমতা প্রায় শেষ হয়ে এসেছে। এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন ও সাইবার হামলার অভিযোগও তুলেছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে ইরানের নৌ, বিমান ও স্থলবাহিনী ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি দেশটির ড্রোন উৎপাদন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

তার ভাষায়, খুব শিগগিরই ইরানের হাতে কার্যকর কোনো উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা অবশিষ্ট থাকবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তেহরান তাদের করা চুক্তির শর্তও মেনে চলেনি।

এ ছাড়া মিনেসোটা অঙ্গরাজ্যে সাম্প্রতিক একটি সাইবার হামলার জন্যও ইরানকে দায়ী করেন ট্রাম্প। তবে এ ঘটনায় স্থানীয় প্রশাসনের সমালোচনা করে তাদের ‘সম্পূর্ণ অযোগ্য’ বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, স্পেনে বাড়তে থাকা অভিবাসী সংকটের প্রসঙ্গ টেনে ট্রাম্প সতর্ক করে বলেন, একই ধরনের পরিস্থিতি যুক্তরাষ্ট্রেও তৈরি হতে পারে।

পাশাপাশি নিজের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার দাবি করে ট্রাম্প বলেন, তার প্রশাসন দেশের নিরাপত্তা, শান্তি ও কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন

মার্কিন হামলায় ইরান ভেঙে পড়ছে: ট্রাম্প

আপডেট সময় ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬