ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দামে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত, তবুও যে কারণে মোদির প্রশংসায় ট্রাম্প! সতর্কবার্তা উপেক্ষা করেও কেন এআই উন্নয়ন নিয়ে এতো মরিয়া ট্রাম্প?

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ২, আহত বহু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

প্রতিবেদন অনুযায়ী, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় পৃথক দুটি হামলায় দুই ফিলিস্তিনি নিহত হন। একই এলাকায় ড্রোন হামলায় আরও দুইজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এছাড়া নুসাইরাত শরণার্থী শিবিরের পূর্বে একটি আবাসিক ভবনে বিমান হামলায় অন্তত ১০ জন আহত হন। স্থানীয় হাসপাতালের তথ্য অনুযায়ী, হামলার আগে বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ভবনটি লক্ষ্য করে হামলা চালানো হয়।

খান ইউনিস, গাজা সিটি ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় ড্রোন হামলা এবং গুলিবর্ষণের ঘটনায় আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তির ঘোষণা দিলেও, যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই হামলা অব্যাহত রয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ২০৯ জন নিহত এবং ৩ হাজার ৯৪৩ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

অন্যদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ২, আহত বহু

আপডেট সময় ০১:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬