ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দামে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত, তবুও যে কারণে মোদির প্রশংসায় ট্রাম্প! সতর্কবার্তা উপেক্ষা করেও কেন এআই উন্নয়ন নিয়ে এতো মরিয়া ট্রাম্প?

মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতেই হবে: জাতিসংঘ মহাসচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত বিশ্বব্যাপী অস্থিতিশীলতার অন্যতম প্রধান কারণ হয়ে উঠছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি এ অঞ্চলের সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।

রয়টার্সের বরাতে মিডল ইস্ট আই জানায়, চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজার, খাদ্য ও সারের দামে। একই সঙ্গে সরবরাহ ব্যবস্থাও চাপে পড়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য তুলে ধরে গুতেরেস বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্বের প্রায় ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়তে পারেন। এছাড়া মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার কারণে আরও অনেক মানুষ দারিদ্র্যের মুখে পড়তে পারেন।

এদিকে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্র ঘোষিত প্রস্তাবকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, এ বিষয়ে একটি রূপরেখা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং কোনো ধরনের বিলম্ব বা বাধা ছাড়াই সংশ্লিষ্ট পক্ষগুলোর সেই শর্ত বাস্তবায়ন করা উচিত।

গুতেরেসের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত কমিয়ে আনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতেই হবে: জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় ০১:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬