ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দামে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত, তবুও যে কারণে মোদির প্রশংসায় ট্রাম্প! সতর্কবার্তা উপেক্ষা করেও কেন এআই উন্নয়ন নিয়ে এতো মরিয়া ট্রাম্প?

বিক্ষোভকারী শিক্ষার্থীদের ক্ষমা করতে চান মোদি, জানালেন ক্ষোভও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

বিক্ষোভের সময় তাকে এবং তার প্রয়াত মাকে উদ্দেশ্য করে গালিগালাজ করা হলেও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ক্ষমা করে দিতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্সের।

মোদি বলেন, যারা অশালীন ভাষা ব্যবহার করেছে, তাদের শাস্তি দেওয়া, বারবার আদালতে হাজির করানো বা সামাজিকভাবে হয়রানি করার মাধ্যমে সমস্যার সমাধান হবে না। তিনি বলেন, জন্তর মন্তরে যা ঘটেছে তা দেশ-বিদেশের মানুষ দেখেছে এবং কিছু শিক্ষার্থীর ব্যবহৃত ভাষা কোনো সভ্য সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

একই সঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ওরা শুধু আমাকেই গালি দেয়নি, আমার স্বর্গবাসী মাকেও দিয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, শৈশবে ভুল হওয়া স্বাভাবিক, তবে সেই ভুল সংশোধনের সুযোগও থাকা উচিত। তার মতে, যারা পথভ্রষ্ট হয়েছে, তাদের শাস্তির পরিবর্তে সঠিক পথ দেখানোই সমাজের দায়িত্ব।

এ প্রসঙ্গে তিনি দাঁত ও জিভের উদাহরণ টেনে বলেন, জিভ কখনো দাঁতের আঘাতে রক্তাক্ত হলেও দাঁত ভেঙে ফেলা হয় না, কারণ দুটোই শরীরের অংশ। একইভাবে পথভ্রষ্ট তরুণ-তরুণীরাও সমাজেরই অংশ। তাদের বুকে টেনে নিয়ে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন

বিক্ষোভকারী শিক্ষার্থীদের ক্ষমা করতে চান মোদি, জানালেন ক্ষোভও

আপডেট সময় ০৩:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬