ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ উল্লেখ করে বিচার দাবি করলেন ডাকসু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ ককটেল বিস্ফোরণ ‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি অসহায় অর্ধশতাধিক নারী থেকে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ যুবদল-বিএনপি নেতার বিরুদ্ধে শিবিরের ‘গুপ্ত’ সন্দেহ রাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে খেয়ে না খেয়ে কাটছে শত বছরের ছালেহার শেষবেলা: ৬ সন্তান থাকলেও খোঁজ নেওয়ার মতো নেই কেউ! বিলুপ্ত র‌্যাব, নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের আইন ‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’ জিন্নাহর চরিত্রে অভিনয় করতে গিয়ে শুটিংয়ে কেঁদেছিলেন ক্রিস্টোফার লি নারীকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের

যুদ্ধ থামানোর কৌশলে দ্বিমুখী চাপে ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাধান খুঁজতে গিয়ে ভিন্নমুখী চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে সৌদি আরব যুদ্ধ দ্রুত শেষ করার আহ্বান জানাচ্ছে, অন্যদিকে ইসরায়েল সামরিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মাধ্যমে ট্রাম্পকে জানিয়েছেন, সংঘাত দীর্ঘায়িত হলে পুরো অঞ্চলের স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে। বিপরীতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনার কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করে চাপ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন।

এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও উদ্বেগ বাড়ছে। তেলের দাম বৃদ্ধি ও সংঘাতের প্রভাবে আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ক্ষতির আশঙ্কা করছেন দলটির নেতারা। সিএনএনের এক জরিপে ট্রাম্পের যুদ্ধ-সংশ্লিষ্ট ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ২৮ শতাংশ মার্কিন নাগরিক।

অন্যদিকে, মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করে বলেছেন, শুধু বিমান হামলা চালিয়ে যুদ্ধের লক্ষ্য অর্জন সম্ভব নয়। একই সময়ে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি পুনরায় চালু এবং স্বল্পমেয়াদি সমঝোতার চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ উল্লেখ করে বিচার দাবি করলেন ডাকসু নেতারা

যুদ্ধ থামানোর কৌশলে দ্বিমুখী চাপে ট্রাম্প

আপডেট সময় ০৩:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬