ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ উল্লেখ করে বিচার দাবি করলেন ডাকসু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ ককটেল বিস্ফোরণ ‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি অসহায় অর্ধশতাধিক নারী থেকে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ যুবদল-বিএনপি নেতার বিরুদ্ধে শিবিরের ‘গুপ্ত’ সন্দেহ রাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে খেয়ে না খেয়ে কাটছে শত বছরের ছালেহার শেষবেলা: ৬ সন্তান থাকলেও খোঁজ নেওয়ার মতো নেই কেউ! বিলুপ্ত র‌্যাব, নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের আইন ‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’ জিন্নাহর চরিত্রে অভিনয় করতে গিয়ে শুটিংয়ে কেঁদেছিলেন ক্রিস্টোফার লি নারীকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের

শিক্ষার্থীদের কাছে মোদির ক্ষমা চাওয়া উচিত: রাহুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর ক্ষমার প্রয়োজন নেই; বরং শিক্ষার্থীদের কাছেই মোদির ক্ষমা চাওয়া উচিত।

চেন্নাইয়ের কাছে মহাবলীপুরমে নিট (NEET) পরীক্ষাকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এ মন্তব্য করেন তিনি।

রাহুল গান্ধী বলেন, সন্তান হারানো বাবা-মায়ের কান্নার চেয়ে বেদনাদায়ক কিছু নেই। প্রতিটি শিক্ষার্থীর মৃত্যু একটি পরিবারের জন্য আজীবনের শোক বয়ে আনে। তিনি অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল এবং বছরের পর বছর পরিশ্রমের পরও শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়া দেশের শিক্ষা ব্যবস্থার গভীর সংকটেরই প্রতিফলন।

তার ভাষ্য, একটি অসাধু ব্যবস্থার মধ্যে শিক্ষার্থীদের প্রতি ন্যায্যতা নিশ্চিত না করেই তাদের কাছ থেকে সততার প্রত্যাশা করা হচ্ছে।

সম্প্রতি বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘ক্ষমা’ করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় রাহুল বলেন, যেসব শিক্ষার্থী প্রশ্নপত্র ফাঁসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা যেসব পরিবার সন্তান হারিয়েছে, তাদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী যাননি।

কেন্দ্রীয় সরকার শিক্ষার্থী ও তাদের পরিবারের কষ্ট উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ উল্লেখ করে বিচার দাবি করলেন ডাকসু নেতারা

শিক্ষার্থীদের কাছে মোদির ক্ষমা চাওয়া উচিত: রাহুল

আপডেট সময় ০৬:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬