ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দামে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত, তবুও যে কারণে মোদির প্রশংসায় ট্রাম্প! সতর্কবার্তা উপেক্ষা করেও কেন এআই উন্নয়ন নিয়ে এতো মরিয়া ট্রাম্প?

ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ইউক্রেনের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের অন্যতম আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট তৈরির পরিকল্পনা থেকে আপাতত সরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে এ বিষয়ে ইতিবাচক সংকেত দিলেও এখন আর সেই অবস্থানে নেই তিনি।

জুলাইয়ের শুরুতে তুরস্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্যাট্রিয়ট প্রযুক্তি নিয়ে সহযোগিতার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছিলেন ট্রাম্প। তবে গত সপ্তাহে হোয়াইট হাউসে অনুষ্ঠিত আরেক বৈঠকে তিনি সেই অবস্থান পরিবর্তন করেন।

পরে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, প্যাট্রিয়টের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি অন্য দেশের কাছে হস্তান্তরের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। তার ভাষায়, আন্তর্জাতিক রাজনীতিতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে উন্নত প্রযুক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই ব্যবহৃত হওয়ার আশঙ্কা থাকে।

তিনি আরও জানান, ইউক্রেনের অনুরোধ নিয়ে আলোচনা অব্যাহত থাকলেও এ ধরনের প্রযুক্তি সরবরাহ বা উৎপাদনের অনুমতি দেওয়া সহজ সিদ্ধান্ত নয়।

বর্তমানে রাশিয়া ইউক্রেনের ওপর দূরপাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। এসব হামলা প্রতিহত করতে ইউক্রেন সবচেয়ে বেশি নির্ভর করছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর। তবে পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণে দীর্ঘদিন ধরেই দেশটি নিজস্বভাবে প্যাট্রিয়ট ও সংশ্লিষ্ট প্রযুক্তি উৎপাদনের অনুমতি চেয়ে আসছে।

ট্রাম্পের অবস্থান পরিবর্তনের ফলে ইউক্রেনের সেই পরিকল্পনা আপাতত অনিশ্চয়তার মুখে পড়েছে।
সূত্র: রয়টার্স

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন

ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প

আপডেট সময় ০৬:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬