ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উপজেলা পরিষদ নির্বাচনে মিছিল-পোস্টা নিষিদ্ধ দালালের মাধ্যমে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির ডিসেম্বরে দেশে ‘ফেরা হচ্ছে না’ শেখ হাসিনার শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের সুযোগ শেষ: চিফ প্রসিকিউটর নারী থেকে পুরুষ হতে স্তন অপারেশন, প্রাণ গেল লিজার রাজধানীতে বেপরোয়া ছিনতাই ঠেকাতে ভিকটিম সেজে মাঠে র‌্যাব যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের মূল্য পুরো বিশ্বকে দিতে হচ্ছে: ইরান সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি যুদ্ধের অর্থ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করতে চায় ইউক্রেন রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার

এশিয়া কাপ ট্রফি না পেয়ে ক্ষুব্ধ বিসিসিআই, এসিসিকে দেবজিত সাইকিয়ার হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

এশিয়া কাপ শেষ হয়েছে এক মাসেরও বেশি সময় আগে। তবে ট্রফি ইস্যুতে এখনো থামেনি বিতর্ক। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত, কিন্তু এখনো হাতে পায়নি বিজয়ী ট্রফি।

বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নতুন নাটক। এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) প্রকাশ্য হুঁশিয়ারি দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া। তিনি জানিয়েছেন, দুই দিনের মধ্যে ট্রফি না পেলে আসন্ন আইসিসি বোর্ড সভায় বিষয়টি নিয়ে তোলপাড় করবেন তারা।

ভারতের বার্তা সংস্থা পিটিআইকে সাইকিয়া বলেন, “এক মাস পার হয়ে গেলেও এখনো ট্রফি পাইনি, এতে আমরা কিছুটা হতাশ। ১০ দিন আগে এসিসি চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে, তবু কোনো অগ্রগতি নেই। আশা করছি, এক-দু’দিনের মধ্যেই ট্রফিটি মুম্বাইয়ের বিসিসিআই সদর দপ্তরে পৌঁছে যাবে।”

তিনি আরও বলেন, “আমরা এশিয়া কাপের চ্যাম্পিয়ন। সব রেকর্ডেই সেটা প্রমাণিত—শুধু ট্রফিটাই হাতে আসেনি। আমি বিশ্বাস করি, নাকভির শুভবুদ্ধির উদয় হবে এবং ট্রফি শিগগিরই ভারতে ফিরবে।”

অন্যদিকে, এসিসি সভাপতি জয় শাহ নাকভি জানিয়েছেন, নভেম্বরে দুবাইয়ে একটি বিশেষ অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটারদের হাতে ব্যক্তিগতভাবে ট্রফি তুলে দিতে চান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদ নির্বাচনে মিছিল-পোস্টা নিষিদ্ধ

এশিয়া কাপ ট্রফি না পেয়ে ক্ষুব্ধ বিসিসিআই, এসিসিকে দেবজিত সাইকিয়ার হুঁশিয়ারি

আপডেট সময় ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫