ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ উল্লেখ করে বিচার দাবি করলেন ডাকসু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ ককটেল বিস্ফোরণ ‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি অসহায় অর্ধশতাধিক নারী থেকে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ যুবদল-বিএনপি নেতার বিরুদ্ধে শিবিরের ‘গুপ্ত’ সন্দেহ রাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে খেয়ে না খেয়ে কাটছে শত বছরের ছালেহার শেষবেলা: ৬ সন্তান থাকলেও খোঁজ নেওয়ার মতো নেই কেউ! বিলুপ্ত র‌্যাব, নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের আইন ‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’ জিন্নাহর চরিত্রে অভিনয় করতে গিয়ে শুটিংয়ে কেঁদেছিলেন ক্রিস্টোফার লি নারীকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের

ইরান অনুরোধ করেছিল,তাই বড় হামলা বন্ধ থাকবে: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার গভীর রাতে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। খবর আল জাজিরার।

ট্রাম্প বলেন, একটি সম্ভাব্য চুক্তির মূল কাঠামো বা রূপরেখা নিয়ে সমঝোতা হওয়ায় হামলা আপাতত বাতিল করা হয়েছে। তার দাবি, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামলা স্থগিত রাখার অনুরোধ জানায় এবং দ্রুত চুক্তি সম্পন্ন করার শর্তে তিনি সেই অনুরোধে সম্মতি দেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, চুক্তি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত থাকবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে।

ট্রাম্পের এই ঘোষণা এমন সময় এলো, যখন একদিন আগেই মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। এর আগে শুক্রবার ট্রাম্প নিজেও ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন।

তবে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যেকোনো হামলার ‘যথাযথ জবাব’ দেওয়া হবে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোন করে ট্রাম্পকে হামলা থেকে সরে এসে আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানান।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের ১০টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন হলে অঞ্চলটি ত্যাগের বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ উল্লেখ করে বিচার দাবি করলেন ডাকসু নেতারা

ইরান অনুরোধ করেছিল,তাই বড় হামলা বন্ধ থাকবে: ট্রাম্প

আপডেট সময় ১১:০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬