ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ উল্লেখ করে বিচার দাবি করলেন ডাকসু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ ককটেল বিস্ফোরণ ‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি অসহায় অর্ধশতাধিক নারী থেকে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ যুবদল-বিএনপি নেতার বিরুদ্ধে শিবিরের ‘গুপ্ত’ সন্দেহ রাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে খেয়ে না খেয়ে কাটছে শত বছরের ছালেহার শেষবেলা: ৬ সন্তান থাকলেও খোঁজ নেওয়ার মতো নেই কেউ! বিলুপ্ত র‌্যাব, নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের আইন ‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’ জিন্নাহর চরিত্রে অভিনয় করতে গিয়ে শুটিংয়ে কেঁদেছিলেন ক্রিস্টোফার লি নারীকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের

বর্তমানে ইরানের চেয়েও বেশি বিপজ্জনক কাতার: বেনেট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

এবার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের চেয়েও বেশি বিপজ্জনক কাতার। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে কাতারকে শত্রুরাষ্ট্র হিসেবে ঘোষণা করবেন। শনিবার (১ আগস্ট) চ্যানেল টুয়েলভএর মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কাতার সম্পর্কে বেনেট বলেন, তারা ৭ অক্টোবরে নুখবা সন্ত্রাসীদের অর্থায়ন করেছে। কাতার আল জাজিরা পরিচালনা করে, যা আমাদের ক্ষতিগ্রস্ত করার ক্ষেত্রে সবচেয়ে বিষাক্ত ক্যানসারের মতো। কাতার মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর প্রভাবশালী মহলে পৌঁছে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসরাইলের নিরাপত্তার সবচেয়ে পবিত্র স্থানঅর্থাৎ ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়েও তাদের প্রবেশাধিকার রয়েছে।

তিনি বলেন, কাতার আমাদের বিরুদ্ধে কাজ করছে এবং ভেতর থেকে আমাদের বিষিয়ে তুলছে। ইসরাইল এখনও কাতারকে শত্রুরাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করেনি। তিনি আরও বলেন, তাই বর্তমান আইন অনুযায়ী যে কেউ কাতারের হয়ে কাজ করতে পারে। আপনি কাতারের এজেন্টও হতে পারেন। ইসরাইলের সবচেয়ে বিপজ্জনক শত্রুকে এখনও শত্রুরাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করা হয়নি।

বেনেটের বলেন, ইসরাইলের অনেকেই কাতারের অর্থে পরিচালিত হচ্ছেন। ইসরাইলে এমন গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, এমন প্রভাবশালী ব্যক্তিত্ব রয়েছেন, এমনকি হয়তো সরকারি কর্মকর্তারাও আছেন, যারা কাতারের অর্থে পরিচালিত হচ্ছেন। তিনি অঙ্গীকার করে বলেন, পরবর্তী সরকারে আমরা কাতারকে শত্রুরাষ্ট্র হিসেবে ঘোষণা করব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ উল্লেখ করে বিচার দাবি করলেন ডাকসু নেতারা

বর্তমানে ইরানের চেয়েও বেশি বিপজ্জনক কাতার: বেনেট

আপডেট সময় ১১:৩৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬