ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করলো ইরান ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার ৩ দেশে সুনামি সতর্কতা ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস আ. লীগ নেতা ও সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল ‘এই স্কুলে মুসলিমদের জায়গা নেই’: ৩০ শিক্ষার্থীকে ফিরিয়ে দিলেন কেরালার প্রধান শিক্ষিকা ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের, ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন প্রটোকল ছাড়াই হঠাৎ আমিনবাজার-আশুলিয়া ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান

মোদি অভিযোগ: বিরোধী জোটের মঞ্চে মাকে নিয়ে অশালীন মন্তব্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, বিহারে কংগ্রেস-আরজেডি জোটের প্রচারণা মঞ্চ থেকে তার প্রয়াত মা’কে উদ্দেশ্য করে গালিগালাজ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ২০ লাখ নারীকে সম্বোধন করে তিনি এ অভিযোগ তোলেন।

মোদি বলেন, এসব মন্তব্য শুধু তার মায়ের নয়, ভারতের প্রতিটি মা ও বোনের প্রতি অপমান। তিনি স্মৃতিচারণ করে জানান, তার মা হিরাবেন মোদি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে সন্তানদের মানুষ করেছেন। ১০০ বছর পূর্ণ করার পর তিনি মারা যান, অথচ জীবদ্দশায় রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তবুও রাজনৈতিক আক্রমণের শিকার হতে হয়েছে তাকে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মোদি বলেন, কংগ্রেস-আরজেডি মঞ্চে দেওয়া অপবাদ কোটি কোটি মা-বোনকে অবমাননার শামিল। তার ভাষ্য, “রাজপরিবারে জন্ম নেয়া রাজকুমাররা সুবিধাবঞ্চিত মায়ের কষ্ট ও তার ছেলের সংগ্রাম বুঝতে পারবেন না। তারা সোনা-রূপার চামচ মুখে জন্মেছে।”

সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করলো ইরান

মোদি অভিযোগ: বিরোধী জোটের মঞ্চে মাকে নিয়ে অশালীন মন্তব্য

আপডেট সময় ০৭:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫