ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়েছে ইসরাইল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

এবার গাজামুখী ত্রাণবাহী ‘সুমুদ ফ্লোটিলার অন্তত আটটি জাহাজ জব্দ করেছে ইসরাইল। সেইসাথে, আটক করা হয়েছে পরিবেশবিদ গ্রেটা থুনবার্গসহ জাহাজগুলোয় থাকা মানবাধিকার কর্মীদের। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃত জাহাজগুলো হলো— দেইর ইয়াসিন, হুগা, স্পেকটার, আদারা, আলমা, সাইরিয়াস, অরা এবং গ্রান্ডে ব্লু। তবে ইসরাইলের বাধা উপেক্ষা করে গাজার দিকে এগিয়ে চলেছে আরও দুটি জাহাজ। আজ বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে উপত্যকা থেকে ১১১ কিলোমিটার দূরে ছিলো ‘মেটেক এবং অল’ নামের ওই দুটি নৌযান। যদিও পরবর্তী অবস্থান জানা যায়নি এখনও।

এর আগে, বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম জানিয়েছিলেন, ইসরাইলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ আলমা। বহরের বেশ কয়েকটি জাহাজকে ইসরাইলি নৌবাহিনী ঘিরে ফেলেছে বলেও জানান তিনি।

অপরদিকে, আয়োজকরা নিশ্চিত করেন, তেলআবিবের বাধার কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় জাহাজগুলোর লাইভ সম্প্রচার। গাজার উপকূলে অবস্থান করছে ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরটি। এর আগে সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা ঘোষণা করেন এর আয়োজকরা। বহরে শহিদুল আলমসহ ৪৭ টি নৌযানে ৪৪ দেশের মানবাধিকার কর্মী রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়েছে ইসরাইল

আপডেট সময় ১১:০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫