ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্রে ফের ইয়েমেনি হুথি বাহিনীর আধিপত্য!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে

এবার এশিয়ার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিপিং লেনে ফের আধিপত্য দেখাতে শুরু করেছে ইয়েমেনি হুথি বাহিনী। আডেন উপসাগরে ডাচ পতাকাবাহী একটি কার্গো জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা, যা বিশ্ব বাণিজ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। হুথিদের ছোঁড়া ক্রুজ মিসাইল হামলায় ডাচ পতাকাবাহী কার্গো জাহাজ ‘মিনার ভাগরাখর’ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষয়ক্ষতি: এই হামলায় জাহাজের দুই নাবিক আহত হয়েছেন এবং জাহাজে আগুন লেগে তা সমুদ্রে ভেসে যাচ্ছিল। দ্রুত ১৯ জনকে জাহাজটি থেকে সরিয়ে নেওয়া হয়।

হুথিদের দাবি: হুথিদের দাবি, জাহাজটি অধিকৃত ফিলিস্তিনে প্রবেশের নিষেধাজ্ঞা ভেঙেছিল।

মালিকপক্ষের বিবৃতি: জাহাজের মালিকপক্ষ বলছে, তারা আন্তর্জাতিক সংস্থা ও বিশেষজ্ঞদের সঙ্গে জাহাজটিকে নিরাপদ করার জন্য কাজ করছে। কোম্পানির দাবি, নিরীহ নাগরিকদের উপর এই হামলা মানবিক বিপর্যয় এবং সমুদ্রপথের স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন।

হুথিদের লক্ষ্য: আমেরিকান তেল কোম্পানি ও জাহাজ

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারী জানিয়েছেন, তারা সব ধরনের সামরিক ও কৌশলগত অস্ত্র ব্যবহারে প্রস্তুত। তিনি হুঁশিয়ারি দেন যে আমেরিকান তেল কোম্পানিগুলো তাদের নজরে রয়েছে। বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র ভিত্তিক শেভরন, কনোফিলিপস ও এক্সন মোবিল সহ কিছু কোম্পানি ও জাহাজকে একতরফা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, হুথিদের এই পদক্ষেপ ইরানের প্রভাব বাড়ানোর কৌশল। গাজায় ইসরায়েলের স্থল অভিযান ও যুদ্ধবিরতির ব্যর্থ আলোচনার মধ্যে এই হামলা চালানো হলো, যা জাতিসংঘের ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার সঙ্গে মিলে পুরো অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সমুদ্রে ফের ইয়েমেনি হুথি বাহিনীর আধিপত্য!

আপডেট সময় ১১:১৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫