ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে এই সরকার: প্রধানমন্ত্রী এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না: আখতার হোসেন আফ্রিকা সফরে তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না: আখতার হোসেন ইরানকে চাপে রাখতে এবার হরমুজে মার্কিন ‘এসকর্ট’ মিশন আমাদের লড়াই চলবে: হাসনাত আব্দুল্লাহ কেউ যেন সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়াতে না পারে: ডিসিদের প্রধানমন্ত্রী হয়রানি না করার নিশ্চয়তা পেলে পরশুই দেশে যাবো: সাকিব 

পারমাণবিক চুক্তিতে ইরানের কাছে ছাড় চান ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পারমাণবিক চুক্তি হলে তা অবশ্যই যুক্তরাষ্ট্রের পক্ষে হতে হবে। এ ক্ষেত্রে যেকোনো চুক্তি ইরানের ক্ষতির বিনিময়েই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

শাফাক নিউজের প্রতিবেদন অনযায়ী, ‘ক্লাব ফ্লোরিডা ফোরাম’-এ বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের বিভিন্ন পক্ষ থেকে চুক্তির প্রস্তাব আসছে। তবে যুক্তরাষ্ট্র এখন যাচাই করছে, কার সঙ্গে আলোচনা করা সবচেয়ে কার্যকর হবে।

তিনি আরও বলেন, বর্তমানে ইরানে খুব কঠিন নেতাদের সঙ্গে কাজ করতে হচ্ছে। দেশটিকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

ট্রাম্প দাবি করেন, ইরানের নেতৃত্বে বিভক্তি রয়েছে এবং যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির শীর্ষ পর্যায়ের অনেক নেতা নিহত হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো প্রমাণ দেননি।

এর আগে ৮ এপ্রিল দুই দেশের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমঝোতা হয়নি। সম্প্রতি পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের সংশোধিত প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

পারমাণবিক চুক্তিতে ইরানের কাছে ছাড় চান ট্রাম্প

আপডেট সময় ১২:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬