ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই আন্দোলনে ১,৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ স্মার্টফোনের মতো চার্জ লাগবে ২০২৬ বিশ্বকাপ বলে ! ইরান চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন ট্রাম্প ব্রেক ফেল করা বাস যাত্রীদের বাঁচাতে গিয়ে হেল্পার নিহত মিরপুর চিড়িয়াখানার নাম বদলে ‘হোয়াইট হাউস’ রাখার দাবি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের মসজিদের টাকায় কুরবানির ছুরি কেনার জেরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬ সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, নিখোঁজ শিশু নতুন সরকার দায়িত্ব নেওয়ার ১০০ দিনে ২৪৯ খুন

ভারতে নির্যাতনের পর চলন্ত ট্রেন থেকে ফেলে ইমামকে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

এবার ভারতের উত্তরপ্রদেশে মসজিদের এক ইমামকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  রাজ্যের বেরিল্লিতে গত ২৭ এপ্রিল ঘটেছে এ ঘটনা। প্রথমে পুলিশ ট্রেন থেকে পড়ে গিয়ে ওই ইমাম প্রাণ হারিয়েছেন বলে ধারণা করলেও একটি অডিও ক্লিপ থেকে পরে তারা জানতে পারে, ট্রেনে নির্যাতনের পর ফেলে দিয়ে হত্যা করা হয়েছে তাকে।

মাওলানা তৌসিফ রেজা নামে মসজিদের ওই ইমামের পরিবার অডিও ক্লিপটি প্রকাশ করেছে। এটি ফোনে রেকর্ড করা অডিও। এতে তৌসিফকে বলতে শোনা যাচ্ছে, ট্রেনে কিছু লোক তাকে হেনস্তা করছে। রোববার (৩ মে) তৌসিফের পরিবার এ ঘটনায় হত্যা মামলা দায়ের করবে। তার চাচা বলেন, আমাদের ধারণা, তৌসিফকে ট্রেনের ভেতর নির্যাতন করে বাইরে ফেলে দেওয়া হয়েছে।

অডিওতে শোনা গেছে, তৌসিফ তার স্ত্রী তাবাসসুমকে ফোনে বলছেন তাকে কিছু লোক হেনস্তা করছে এবং তিনি এ ব্যাপারে পুলিশকে জানাবেন। তাবাসসুমকে এক ভিডিওতে বলতে শোনা গেছে, তার স্বামী তাকে জানায়, কিছু লোক তাকে হেনস্তা করছে। তখন তিনি অন্য যাত্রীদের কাছ থেকে সহায়তা নিতে বলেন। কিন্তু তৌসিফ জানান, চুরির অপবাদ দিয়ে তাকে নির্যাতন করা হচ্ছে।

তাবাসসুমের বক্তব্য অনুযায়ী, পুলিশ প্রথমে তাদের জানিয়েছিল, তার স্বামী লাগেজসহ ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে ১,৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’

ভারতে নির্যাতনের পর চলন্ত ট্রেন থেকে ফেলে ইমামকে হত্যা

আপডেট সময় ১২:২৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬