ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি: তথ্য উপদেষ্টা ইয়েমেনে ভয়াবহ ড্রোন হামলা ও রক্তক্ষয়ী লড়াই, নিহত ২০০ ইরান-সমর্থিত যোদ্ধা জুলাই যোদ্ধা আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ বিরোধীদল হয়েই আ.লীগের সব বৈশিষ্ট্য অর্জন করে ফেলেছে জামায়াত: রাশেদ খাঁন সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ বাংলাদেশকে সবচেয়ে বেশি ইতিবাচকভাবে দেখে পাকিস্তান, সবচেয়ে কম ভারত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৬৭৮ বার পড়া হয়েছে

এবার গাজার উত্তরের জাবালিয়া এলাকায় সোমবার একটি ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে তিন ইসরায়েলি সেনা নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, এটা ছিল একটি পরিকল্পিত ও ভয়াবহ হামলা। নিহত সেনারা নবম ব্রিগেডের সদস্য ছিলেন। আহতদের উদ্ধার করতে হেলিকপ্টার পাঠানো হলেও আশপাশে তীব্র গোলাগুলির কারণে অভিযান ব্যাহত হয়। পরে আরও হেলিকপ্টার এসে এলাকায় গোলাবর্ষণ করে উদ্ধার চেষ্টা চালায়। এক হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। পরিস্থিতি খারাপ হওয়ায় কিছু সময় উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়।

এই ঘটনার পর গাজায় ইসরায়েলের বিমান হামলা আরও বেড়ে যায়। সোমবার সারাদিন গাজার বিভিন্ন স্থানে বিমান হামলায় অনেক ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন এবং ১ লাখ ২৪ হাজারের বেশি আহত হয়েছেন।

এদিকে হামাস অভিযোগ করেছে, ইসরায়েল বেসামরিক স্থাপনা, হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে হামলা চালাচ্ছে। এতে অনেক অসুস্থ মানুষ চিকিৎসা পাচ্ছেন না, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি বিপদে আছেন।

হামাস আরও বলেছে, ইসরায়েলের এসব কাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তারা যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি তুলে ধরে বলেছে, আমেরিকার সহযোগিতায় ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি: তথ্য উপদেষ্টা

ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

আপডেট সময় ১১:১৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫