ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৃহবধূর মৃত্যু: মারধরের ভিডিও ভাইকে পাঠিয়ে স্বামী ‘তোমার বোনকে নিয়ে যাও’ নিহত চার সৌদি প্রবাসীর পকেটেই ছিল বাড়ি ফেরার টিকিট রেহানা মরিয়ম নূর আমাদের বোন: ডাকসু ভিপি তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পাটওয়ারী-সিফাত গংদের বক্তব্য ক্রিমিনাল অফেন্স: এ্যানি মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: সংসদে ডেপুটি স্পিকার শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু

এবার মসজিদুল হারামে ঈদের নামাজ পড়াবেন শায়খ মাহের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে

এবার সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামে ঈদুল আজহার জামাতে ইমামতি করবেন শায়খ ড. মাহির বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি। এ বছর দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে আগামী শুক্রবার (৬ জুন)। মসজিদে হারাম কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

মসজিদে হারামের এই খতিব, ইসলামি স্কলার ও শিক্ষাবিদ হিসেবেও বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত। তিনি শায়খ মাহির আল মুয়াইকিলি নামে বেশি পরিচিত। শায়খ মাহির ১৯৬৯ সালের ৭ নভেম্বর মদিনা নগরীর আল ওয়াজাহ নামক এলাকায় জন্মগ্রহণ করেছেন।

অবশ্য তার মা-বাবা লোহিত সাগর তীরে সৌদির ইয়ানবু শহর থেকে সেখানে বসবাস শুরু করেন। মদিনা নগরীতে শৈশব ও কৈশোরের এক বর্ণাঢ্য জীবন কাটিয়েছেন তিনি। ধার্মিক পরিবারে বড় হওয়ায় ইসলামি অনুশাসনের পাশাপাশি ছোটবেলা থেকে পবিত্র কোরআন পাঠে অত্যধিক গুরুত্বারোপ করেন এবং খুব কম বয়সেই হিফজ শেষ করেন।

তিনি মদিনা নগরীর টিচার্স ট্রেনিং কলেজে পড়াশোনা করেন। এরপর গণিতের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। গণিতের জটিল অঙ্ক বুঝিয়ে ব্যাপক সুনাম কুড়ান। পাশাপাশি মদিনার বিভিন্ন মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। তাই তাকে নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াতের চর্চা করতে হতো। ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের জনক।

উল্লেখ্য, পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (৫ জুন)। এ সময় মহান আল্লাহর মেহমানেরা আরাফাতের ময়দানে উপস্থিত হবেন। তাদের উদ্দেশ্যে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের প্রবীণ ইমাম শায়খ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর মৃত্যু: মারধরের ভিডিও ভাইকে পাঠিয়ে স্বামী ‘তোমার বোনকে নিয়ে যাও’

এবার মসজিদুল হারামে ঈদের নামাজ পড়াবেন শায়খ মাহের

আপডেট সময় ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫