ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

ঈদ করতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি বুলবুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৬৬২ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঈদুল আজহা উপলক্ষে অস্ট্রেলিয়া যাচ্ছেন। মঙ্গলবার রাতে ঢাকা ছাড়বেন তিনি। অস্ট্রেলিয়ায় রয়েছে তার স্ত্রী ও দুই সন্তান। পরিবারের সঙ্গেই এবারের ঈদ উদযাপন করবেন এই সাবেক ক্রিকেটার।

এদিকে দীর্ঘ এক যুগের বেশি সময় অস্ট্রেলিয়ায় কাটিয়েছেন বুলবুল। সেখান থেকেই আইসিসির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পালন করেছেন। বিসিবির দায়িত্ব নেওয়ার আগে তিনি নিয়মিত অস্ট্রেলিয়া ও দুবাই যাতায়াত করতেন পেশাগত কারণে। যদিও এখন বাংলাদেশেই তার অবস্থান, তবে পরিবারের সঙ্গে সময় কাটাতে ঈদের সময়টাতে ফিরছেন অস্ট্রেলিয়ায়।

বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৭ জুন, তবে অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপিত হবে একদিন আগেই ৬ জুন। তাই আগেভাগেই যাত্রা শুরু করছেন বিসিবি সভাপতি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বুলবুল বলেন, ‘মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া যাবো ইনশাআল্লাহ। আশা করছি, ঈদের সপ্তাহখানেক পরই দেশে ফিরবো। তবে ১৪ জুন আইসিসির একটি মিটিং আছে। সেখানে যোগ দিতে হতে পারে। সেক্ষেত্রে হয়তো ১৮ জুন ফিরবো।’

গত ৩০ মে বিসিবি সভাপতির দায়িত্ব পান আমিনুল। দায়িত্ব নিয়েই দ্রুত সক্রিয় হয়ে ওঠেন ক্রিকেটীয় কার্যক্রমে। বোর্ডে নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দেন, দেশের প্রতিটি অঞ্চলে ক্রিকেট বিস্তারের লক্ষ্যেই তিনি কাজ করতে চান। আইসিসির হয়ে দীর্ঘদিন মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বুলবুল জানেন, ক্রিকেটকে জাতীয় পর্যায়ে নিতে হলে গ্রাসরুটে বিনিয়োগ জরুরি। তাই আঞ্চলিক কাঠামোর মাধ্যমে তিনি ক্রিকেট পরিচালনার কথা ভাবছেন, যাতে বিভাগীয় শহরকেন্দ্রিক না থেকে প্রত্যন্ত এলাকার সম্ভাবনাময় খেলোয়াড়েরাও সুযোগ পায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদ করতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি বুলবুল

আপডেট সময় ০৩:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫