ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় নেমে এল হাজার হাজার মানুষ ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফেরাতে চায় ইরান জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াতে আমির এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না: সারজিস আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়লো ইরানি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আইএসপিএবি সভাপতি ইরানের সঙ্গে শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

ইয়েমেনে ইরানের মতো হামলার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

ইরানে চালানো হামলার ধারাবাহিকতায় এবার ইয়েমেনেও একই ধরনের হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ‘তেহরানের মতো পরিণতি’ ডেকে আনা হবে।

বুধবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কাটজ বলেন, “ইয়েমেনের পরিণতি হবে তেহরানের মতো। আমরা তেহরানে সাপের মাথায় আঘাত হেনেছি। ইয়েমেনে (সাপের) দেহে আঘাত করা হবে।” তিনি আরও বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে যে হাত উঠবে, সেই হাত কেটে ফেলা হবে।”

সম্প্রতি টানা ১২ দিনের সংঘাত শেষে গত ২৪ জুন ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছায় ইসরায়েল। তবে এরপরও হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হুতিদের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে। সর্বশেষ গতকাল বুধবার হুতিরা আবারো ক্ষেপণাস্ত্র ছুড়লে তা সফলভাবে ধ্বংস করা হয়।

এর পরপরই প্রতিরক্ষামন্ত্রী কাটজ ওই হুমকিমূলক বার্তা প্রকাশ করেন, যা ইসরায়েল ও ইয়েমেনের মধ্যকার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

ইয়েমেনে ইরানের মতো হামলার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট সময় ০৭:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫