ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড়

প্রথমবার প্রকাশ্যে আনা হলো আলি খামেনির কফিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী ৯ জুলাই মাশহাদে দাফনের আগে রাজধানী তেহরানে চলছে রাষ্ট্রীয় শোক ও শেষ শ্রদ্ধা নিবেদনের ব্যাপক প্রস্তুতি।

ইতোমধ্যে খামেনির কফিনের ওপর স্থাপন করা হয়েছে মাশহাদের ইমাম রেজার মাজারের প্রতীকী লাল পতাকা। শিয়া ইসলামে এই পতাকা শাহাদাত, ন্যায়বিচারের দাবি এবং প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বিশ্লেষকদের মতে, ইরানের সরকার খামেনির মৃত্যুকে কারবালার শহীদ ইমাম হুসাইনের আত্মত্যাগের সঙ্গে প্রতীকীভাবে যুক্ত করে উপস্থাপন করার চেষ্টা করছে।

আগামী শনিবার থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ রাখা হবে। এরই মধ্যে পুরো কমপ্লেক্স সাজানো হয়েছে কালো শোকের পতাকা, লাল প্রতিরোধের পতাকা এবং খামেনির বিশাল প্রতিকৃতি দিয়ে।

প্রচণ্ড গরমের মধ্যেও দিনরাত কাজ করছেন শত শত কর্মী। বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে রাখা হয়েছে বিশুদ্ধ পানীয় পানি, অ্যাম্বুলেন্স এবং জরুরি উদ্ধারকারী যান। নিরাপত্তাও জোরদার করা হয়েছে। প্রতিটি প্রবেশপথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তাকর্মী, তল্লাশি করা হচ্ছে প্রতিটি যানবাহন।

ইরানি কর্তৃপক্ষের আশা, শুধু তেহরানেই শেষকৃত্যে অংশ নেবেন প্রায় দুই থেকে আড়াই কোটি মানুষ।

তিন দিন জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর সোমবার তেহরানের বিভিন্ন সড়কে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নেওয়া হবে পবিত্র নগরী কোমে। সবশেষে আগামী ৯ জুলাই, খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে।

এদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দেশবাসীর প্রতি শেষকৃত্যে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর ভাষায়, জনগণের উপস্থিতিই হবে দেশের ঐক্য ও প্রতিরোধের সবচেয়ে বড় বার্তা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত

প্রথমবার প্রকাশ্যে আনা হলো আলি খামেনির কফিন

আপডেট সময় ১০:৪৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬