ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির সভাপতি পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদের হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর বিএনপির দুই নেতাকে শোকজ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ৩২ কোটি ৭২ লাখ টাকার মাদক ধ্বংস

জাপান-ভারতের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

ভারত ও জাপানের মধ্যে স্বাক্ষর হয়েছে নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, জ্বালানি, অর্থনীতি এবং প্রযুক্তিখাতেও সহযোগিতা জোরদারে একাধিক সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ।

বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানো তাকাইচি দ্বিপক্ষীয় বৈঠকের পর এসব চুক্তিতে সই করেন। পরে যৌথ বিবৃতিতে দুই নেতা কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভারত সরকারের তথ্য অনুযায়ী, প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি উন্নত প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে নতুন সমঝোতাগুলোতে।

গত বছর টোকিও সফরে গিয়ে নরেন্দ্র মোদি জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ নেন। সে সময় আগামী এক দশকে ভারতে জাপানি বিনিয়োগ দ্বিগুণেরও বেশি করার প্রতিশ্রুতি দেয় টোকিও। সেই ধারাবাহিকতায় তিন দিনের সফরে ভারতে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী।

ভারত সরকারের প্রকাশিত তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে। একই সময়ে ভারতে জাপানের বিনিয়োগ হয়েছে প্রায় ৩ দশমিক ২ বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, নতুন চুক্তিগুলো ভারত-জাপান কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন

জাপান-ভারতের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

আপডেট সময় ১১:৪৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬