ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য: রাশেদ খাঁন বিদ্যুৎ নেই, টর্চের আলোয় অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার আবেদন ছাড়াই দুই মেম্বার প্রার্থীর ভোটার এলাকা বদলের অভিযোগ পিরোজপুরে প্রতিবন্ধী কার্ড করতে ‘দালাল ফি’ ৫ হাজার টাকা নেয়ার অভিযোগ অবশেষে বাড়ি ফিরেছে নেপালে টানেলে ৯ দিন আটকে থাকা সেই সঞ্জয় অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর, ঘুষখোরি-লুটপাট করে: স্পিকার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবীগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় দুইজনের ফাঁসি

চিপসের প্যাকেটের খেলনা বল গলায় আটকে প্রাণ গেল ৫ বছরের শিশুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৬:২০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

এবার ভারতের কর্ণাটকের মাইসুরু জেলায় চিপসের প্যাকেটের ভেতরে থাকা একটি প্লাস্টিকের খেলনা বল গলায় আটকে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুটির নাম মুকুন্দ ময়ূর। সে মাইসুরু জেলার গৌরিপুরা গ্রামের বাসিন্দা। বাবা সন্তোষ ও মা ঐশ্বর্যার একমাত্র সন্তান ছিল সে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চিপসের প্যাকেটে উপহার হিসেবে থাকা একটি প্লাস্টিকের বল নিয়ে খেলছিল মুকুন্দ। খেলতে গিয়ে অসাবধানতাবশত বলটি সে গিলে ফেলে। পরে সেটি তার গলায় আটকে গেলে শ্বাসরোধ হয়।

পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। এদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, প্লাস্টিকের খেলনা বলটি কুরকুরে চিপসের প্যাকেটের সঙ্গে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। খেলনার বলটি গলায় আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়।

ঘটনার পর পুরো গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে। এনডিটিভি জানিয়েছে, বিষয়টি নিয়ে স্থানীয় থানায় তদন্ত চলছে। তবে পুলিশ জানিয়েছে, পরিবার এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করেনি। ফলে এখনও অস্বাভাবিক মৃত্যু (ইউডিআর) রিপোর্ট বা ফৌজদারি মামলা দায়ের করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য: রাশেদ খাঁন

চিপসের প্যাকেটের খেলনা বল গলায় আটকে প্রাণ গেল ৫ বছরের শিশুর

আপডেট সময় ১২:২৬:২০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬