ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস

ইসরায়েল শান্তি চায় না: তুরস্ক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

এবার গাজায় ইসরায়েলের অব্যাহত প্রাণঘাতী হামলা প্রমাণ করে যে দেশটির সরকার কোনো ধরনের শান্তিস্থাপনে আগ্রহী নয় বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৩ আগস্ট) এক সরকারি বিবৃতির বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে আঙ্কারার এই অবস্থানের কথা জানানো হয়েছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য হলো ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে উচ্ছেদ করা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাধা দেওয়া। 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নেতানিয়াহু প্রতিনিয়ত এমন সব পদক্ষেপ নিচ্ছেন যা আঞ্চলিক ভঙ্গুর ভারসাম্য বিনষ্ট করছে এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত মধ্যস্থতা প্রচেষ্টাকে নস্যাৎ করছে।

ন্যাটোভুক্ত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব সম্প্রদায়কে নেতানিয়াহুর বিস্তারবাদী ও সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ় এবং কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে যে পুরো মধ্যপ্রাচ্যকে সংঘাতের অঞ্চলে পরিণত করতে চাইছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্র গাজায় শান্তির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পরিকল্পনা ঘোষণার পরও রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই প্রেক্ষাপটেই তুরস্ক সরকারের পক্ষ থেকে এমন তীব্র প্রতিক্রিয়া এলো। সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮

ইসরায়েল শান্তি চায় না: তুরস্ক

আপডেট সময় ০১:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬