ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কোর্তয়ার দাবি: স্পেন-ফ্রান্স সেমিফাইনালের জয়ী দলই হবে চ্যাম্পিয়ন ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘কখনো হাল না ছাড়া’ এক দল হিসেবে মানুষ মনে রাখুক আর্জেন্টিনাকে: স্কালোনি আর্জেন্টিনার ম্যাচে ইংলিশ রেফারিদের রাখছে না ফিফা ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া আমাকে হত্যা করা হলে ইরানে নজিরবিহীনভাবে বোমা মারার নির্দেশ দিয়ে রেখেছি: ট্রাম্প সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিটে: হাসনাত পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৪৩ সশস্ত্র ব্যক্তি নিহত ইরানকে হরমুজ উন্মুক্ত করতে আহ্বান যুক্তরাষ্ট্রের সুসংবাদ পেল আর্জেন্টিনার, দুঃসংবাদ সুইজারল্যান্ডের

তেহরানে খামেনিকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী হোসেইনী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

শনিবার (৪ জুলাই) সকালে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ প্রাঙ্গণে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে এই শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন শুরু হয়।

এর আগে, মোসাল্লা মসজিদের দরজা খোলার কয়েক ঘণ্টা আগেই সেখানে জড়ো হতে শুরু করেন হাজারো মানুষ। ফজরের আজানের পরপরই মসজিদের দরজা খুলে দেওয়া হলে সাধারণ মানুষের প্রবেশ শুরু হয়।

খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ইরানের বিভিন্ন শহর ও গ্রাম থেকে মানুষ তেহরানে এসেছেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও এই আয়োজনে অংশ নিয়েছেন।

শ্রদ্ধা জানাতে আসা মানুষের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, মুষ্টিবদ্ধ হাতের প্রতীক এবং আয়াতুল্লাহ খামেনির প্রতিকৃতি। পুরো আয়োজনজুড়ে ছিল শোকাবহ পরিবেশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কোর্তয়ার দাবি: স্পেন-ফ্রান্স সেমিফাইনালের জয়ী দলই হবে চ্যাম্পিয়ন

তেহরানে খামেনিকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

আপডেট সময় ০১:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬