ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘কখনো হাল না ছাড়া’ এক দল হিসেবে মানুষ মনে রাখুক আর্জেন্টিনাকে: স্কালোনি আর্জেন্টিনার ম্যাচে ইংলিশ রেফারিদের রাখছে না ফিফা ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া আমাকে হত্যা করা হলে ইরানে নজিরবিহীনভাবে বোমা মারার নির্দেশ দিয়ে রেখেছি: ট্রাম্প সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিটে: হাসনাত পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৪৩ সশস্ত্র ব্যক্তি নিহত ইরানকে হরমুজ উন্মুক্ত করতে আহ্বান যুক্তরাষ্ট্রের সুসংবাদ পেল আর্জেন্টিনার, দুঃসংবাদ সুইজারল্যান্ডের আমরা ফ্রান্সকে ভয় পাই না, ভয়টা তাদেরই হওয়া উচিত: ইয়ামাল

‘জেন জি অলস, ওদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১০:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

নিজের প্রজন্মকেই ‘অলস’ বলে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। শুধু তাই নয়, অর্থনীতি নিয়ে অভিযোগ করা তরুণদের ‘কিউবা বা ইরানে পাঠিয়ে দেওয়া উচিত’ বলেও মন্তব্য করেছেন তিনি। তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ফক্স নিউজের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব মন্তব্য করেন ২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট, যিনি নিজেও ‘জেনারেশন জেড’ বা জেন জির একজন সদস্য।

আলোচনায় তিনি বলেন, তার প্রজন্মের অনেকেই ছোটবেলা থেকেই সবকিছু সহজে পেয়ে বড় হয়েছে। ফলে কঠোর পরিশ্রম, দায়িত্ববোধ এবং নিজের চেষ্টায় সফল হওয়ার যে মূল্যবোধের ওপর যুক্তরাষ্ট্র গড়ে উঠেছে, সেখান থেকে তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে।

অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক জেসি ওয়াটার্স রসিকতা করে বলেন, অবাধ্য তরুণদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে পাঠানো উচিত। জবাবে লেভিট বলেন, ‘ওদের কিউবা বা ইরানে পাঠিয়ে দেওয়া উচিত। তাহলে খুব দ্রুতই তারা আমেরিকায় ফিরে আসতে চাইবে।’

এ সময় তিনি তরুণদের বর্তমান মানসিকতার জন্য বিশ্ববিদ্যালয়ের উদারপন্থী অধ্যাপক এবং কিছু শিক্ষকেরও সমালোচনা করেন। পাশাপাশি যেসব অভিভাবক সন্তানদের হোমস্কুলিং বা খ্রিষ্টান ধর্মীয় স্কুলে পড়াচ্ছেন, তাদের প্রশংসাও করেন।

লেভিটের এই মন্তব্য প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই তার বক্তব্যকে তরুণদের বাস্তব অর্থনৈতিক সংকটকে খাটো করে দেখার চেষ্টা বলে সমালোচনা করেছেন। বিশ্লেষকদের একাংশের মতে, এমন মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দিতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জেন জি অলস, ওদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’

আপডেট সময় ০৩:১০:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬