ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবির কর্মী আ.লীগের মতো বিএনপির নেতাকর্মীরা মিডিয়া নিয়ন্ত্রণ করছে ভাগ্নিকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সৎ মামা আটক প্রবাসী স্বামীর হাত-পা কেটে নদীতে ফেলে মাংস আলাদা করে ফ্রিজে রাখে স্ত্রী! ট্রাম্পের সতর্কবার্তার পর নিজেকে ‘স্বাধীন’ রাষ্ট্র দাবি তাইওয়ানের

রাশিয়ার তেল কিনে যুদ্ধে অর্থায়ন করছে ভারত: অভিযোগ ট্রাম্পের সহযোগীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

এবার রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে ইউক্রেনে মস্কোর যুদ্ধে অর্থায়ন করছে ভারত। রোববার এমন অভিযোগ করেছেন হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষ সহযোগী। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। মিলার ফক্স নিউজকে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যা স্পষ্টভাবে বলেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কিনে এই যুদ্ধে অর্থায়ন করে ভারত ঠিক করছে না। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অংশীদার ভারত।

তিনি বলেন, ‘সবাই জেনে অবাক হবে, মূলত রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্ক রাখে ভারত। এটি একটি অবাক করা তথ্য।’ এসময় মিলার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস তাৎক্ষণিকভাবে মিলারের এ অভিযোগের বিষয়ে কোন জবাব দেয়নি। ভারতীয় সরকারি সূত্র শনিবার রয়টার্সকে জানায়, মার্কিন হুমকি সত্ত্বেও নয়াদিল্লি মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখবে।

গত ১ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে মস্কো থেকে তেল কেনা দেশগুলো থেকে পণ্য আমদানির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

গত বুধবার ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও জ্বালানি কেনার জন্য ভারতকে ‘দণ্ড’ দেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

রাশিয়ার তেল কিনে যুদ্ধে অর্থায়ন করছে ভারত: অভিযোগ ট্রাম্পের সহযোগীর

আপডেট সময় ১১:২৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫