ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাল থেকে রাজধানীতে চলবে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার নিজেই হারালেন চাকরি মসজিদ রক্ষায় লড়েছিলেন এক পায়ে, সেই নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে আদালতে যাচ্ছে ভারত ইরান যুদ্ধে যোগ না দেয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের ইউরোপে যাওয়া পথে ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু আমার আসন বাংলাদেশের একটা আলাদা আসন, এখানকার সরকারই আমি: আমির হামজা

আড়াই বছর পর প্রকাশ্যে এলেন মিয়ানমারের সু চি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

অবশেষে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হলো। আড়াই বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জান্তা সরকার।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই তিনি বন্দি। দুর্নীতি ও নির্বাচনী অনিয়মে উসকানিসহ একাধিক মামলায় প্রথমে তাকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হলেও পরে তা কমিয়ে ১৮ বছর করা হয়। বর্তমানে তিনি গৃহবন্দী রয়েছেন।

সোমবার রাজধানী নেপিদোতে আইসিআরসির প্রতিনিধি সু চির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে জান্তা সরকার বৈঠকের ছবি প্রকাশ করে। ছবিতে ৮১ বছর বয়সী সু চিকে সুস্থ ও স্বাভাবিক দেখালেও তার স্বাস্থ্য বা আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সু চির ছেলে কিম অ্যারিস এই সাক্ষাৎকে তার মায়ের জীবিত থাকার প্রথম নিরপেক্ষ প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, আইসিআরসি তাদের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে এবং ভবিষ্যতে মায়ের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন।

এদিকে সু চির মুক্তি, গৃহযুদ্ধ বন্ধ এবং বিরোধী এলাকায় বিমান হামলা বন্ধের দাবিতে মিয়ানমারের সামরিক সরকারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। এখন নজর, এই সাক্ষাৎ সু চির মুক্তির পথে কোনো অগ্রগতি আনে কি না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাল থেকে রাজধানীতে চলবে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী

আড়াই বছর পর প্রকাশ্যে এলেন মিয়ানমারের সু চি

আপডেট সময় ০৬:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬