ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য: রাশেদ খাঁন বিদ্যুৎ নেই, টর্চের আলোয় অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার আবেদন ছাড়াই দুই মেম্বার প্রার্থীর ভোটার এলাকা বদলের অভিযোগ পিরোজপুরে প্রতিবন্ধী কার্ড করতে ‘দালাল ফি’ ৫ হাজার টাকা নেয়ার অভিযোগ অবশেষে বাড়ি ফিরেছে নেপালে টানেলে ৯ দিন আটকে থাকা সেই সঞ্জয় অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর, ঘুষখোরি-লুটপাট করে: স্পিকার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবীগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় দুইজনের ফাঁসি

ইরাক সফরে হঠাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরাক সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এই সফর কূটনৈতিক নয়, বরং শিয়া মুসলিমদের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ আরবাইন-এ অংশ নিতেই তিনি ইরাকে গেছেন।

সোমবার (৩ আগস্ট) আরাগচি ইরাকের পবিত্র শহর নাজাফে পৌঁছে হজরত আলী (রা.)-এর পবিত্র মাজার জিয়ারত করেন। পরে তিনি কারবালার উদ্দেশ্যে রওনা হন, যেখানে লাখো শিয়া মুসল্লির সঙ্গে আরবাইনের ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার কথা রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সফরটি সম্পূর্ণ ধর্মীয় উদ্দেশ্যে হচ্ছে। এটি কোনো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফর নয় এবং ইরাকি কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক বৈঠকেরও কোনো সূচি নেই।

নাজাফে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আরাগচি বলেন, আরবাইনের এই বিশাল সমাবেশ ইরান ও ইরাকের জনগণের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য এবং গভীর ধর্মীয় সম্পর্কের প্রতীক। তিনি তীর্থযাত্রীদের জন্য নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, আগের বছরের তুলনায় এবার আরও উন্নত আয়োজন করা হয়েছে।

এদিকে, ইরানের আরবাইন সদর দফতরের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৩২ লাখের বেশি তীর্থযাত্রী বিভিন্ন সীমান্ত দিয়ে ইরান থেকে ইরাকে প্রবেশ করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, আরবাইন উপলক্ষে এ বছর ইরান থেকে কয়েক মিলিয়ন মানুষ ইরাকে যাবেন।

উল্লেখ্য, আরবাইন শিয়া মুসলিমদের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ। প্রতি বছর আশুরার ৪০ দিন পর ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত স্মরণে ইরাকের কারবালায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

সূত্র: এপি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য: রাশেদ খাঁন

ইরাক সফরে হঠাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

আপডেট সময় ০৬:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬