ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশকে ‘নিজের বাড়ি’ বললেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস শেখ হাসিনাকে ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা স্কুলের ভেতর ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত জকসু ভিপিকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘মতপার্থক্য’ রয়েছে: নেতানিয়াহু ‘মোদি তার ডিগ্রি দেখালে আমিও আমার স্কলারশিপের কাগজ দেখাব’ বেরোবিতে ১৪৪ ধারা জারি চেয়ে থানায় চিঠি প্রশাসনের সমালোচনার মুখে পিছু হটল বিদ্যুৎ বিভাগ আগামীকাল উদ্বোধন হচ্ছে জুলাই জাদুঘর, সাধারণের জন্য খুলছে পরদিন স্ত্রীকে ‘পিস্তল’ দেখিয়ে যৌতুক দাবি, অস্ত্রটি ছিল লাইটার

‘মানুষ মুখ খুললেই টুঁটি চেপে ধরার প্রবণতা থেকে সরে আসুন, আপনারা জমিদার না’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

এবার বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ড. তাসনিম জারা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ড. তাসনিম জারা লেখেন, ‘মানুষ মুখ খুললেই টুঁটি চেপে ধরার এ প্রবণতা থেকে সরে আসুন। আপনারা জমিদার না। জনগণের সেবক। সেভাবেই আচরণ করুন।

তিনি দাবি করেন, তার পরিচিতদের মধ্যে অনেকে অভিযোগ করছেন, আগের তুলনায় কয়েক গুণ বেশি বিল এসেছে। এরা রাজনীতি করেন না এবং তাদের কোনো বিশেষ এজেন্ডাও নেই।

তাসনিম জারা আরও লেখেন, ‘আমাদের বাসাবো, মাদারটেক, নন্দীপাড়ার কমিউনিটি গ্রুপে বহু মানুষ একই অভিযোগ করছেন। মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আর আপনারা আসছেন হুমকি নিয়ে।’ 

পোস্টের শেষাংশে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, ‘ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহার করুন। গণশুনানি করুন। গ্রাহকের মুখোমুখি বসুন। বিল কেন বেশি আসছে সেই জবাব দিন। হুমকি তারাই দেয়, যাদের জবাব নেই।’ 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে ‘নিজের বাড়ি’ বললেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস

‘মানুষ মুখ খুললেই টুঁটি চেপে ধরার প্রবণতা থেকে সরে আসুন, আপনারা জমিদার না’

আপডেট সময় ১২:১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬