ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩ তিস্তায় পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

‘মোদি তার ডিগ্রি দেখালে আমিও আমার স্কলারশিপের কাগজ দেখাব’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার শিক্ষাগত সনদ প্রকাশ করলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য পাওয়া নিজের স্কলারশিপ ও শিক্ষা ঋণের কাগজপত্রও প্রকাশ করবেন বলে জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সোমবার (৩ আগস্ট) রাতে অভিজিৎ দীপকে তার অফিশিয়াল এক্স (টুইটার) একাউন্টে এক ভিডিও বার্তায় এ কথা বলেন।

অভিজিৎ দীপকে বলেন, আমি আমার স্কলারশিপের কাগজ ও শিক্ষা ঋণের অনুমোদনের কাগজ প্রকাশ করতে প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি তার ডিগ্রি দেখাবেন? সম্প্রতি সুরাটের এক তথ্য অধিকারকর্মী দীপকের বাবার আর্থিক বিষয় তদন্তের দাবি জানান। অভিযোগে বলা হয়, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী হয়েও তিনি কীভাবে ছেলেকে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য পাঠিয়েছেন, তা খতিয়ে দেখা উচিত।

এ বিষয়ে অভিজিৎ দীপকে বলেন, তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচ বহন করেছেন একটি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ এবং শিক্ষা ঋণের মাধ্যমে।

উল্লেখ্য, নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দল ও কর্মীসমর্থকদের মধ্যে বিতর্ক রয়েছে। বিরোধীরা তার ডিগ্রির সত্যতা যাচাই এবং বিশ্ববিদ্যালয়ের নথি জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়ে আসছেন। সূত্র: হিন্দুস্থান টাইমস

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩

‘মোদি তার ডিগ্রি দেখালে আমিও আমার স্কলারশিপের কাগজ দেখাব’

আপডেট সময় ০১:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬