ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য: রাশেদ খাঁন বিদ্যুৎ নেই, টর্চের আলোয় অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার আবেদন ছাড়াই দুই মেম্বার প্রার্থীর ভোটার এলাকা বদলের অভিযোগ পিরোজপুরে প্রতিবন্ধী কার্ড করতে ‘দালাল ফি’ ৫ হাজার টাকা নেয়ার অভিযোগ অবশেষে বাড়ি ফিরেছে নেপালে টানেলে ৯ দিন আটকে থাকা সেই সঞ্জয় অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর, ঘুষখোরি-লুটপাট করে: স্পিকার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবীগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় দুইজনের ফাঁসি

যুদ্ধ ও রাজনৈতিক সংকটে বাড়ছে ইসরায়েলিদের দেশত্যাগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

ইসরায়েল থেকে নাগরিকদের দেশত্যাগের প্রবণতা ২০২৫ সালেও অব্যাহত রয়েছে। টানা তৃতীয় বছরের মতো প্রায় ৫০ হাজার ইসরায়েলি এক বছরের বেশি সময়ের জন্য দেশ ছেড়েছেন বা ছাড়তে পারেন বলে জানিয়েছে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের (টিএইউ) এক গবেষণা। দীর্ঘস্থায়ী যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা উদ্বেগকে এ প্রবণতার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন গবেষকরা।

টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালেও প্রায় ৪৯ হাজার করে ইসরায়েলি এক বছরের বেশি সময়ের জন্য দেশ ছেড়েছিলেন। কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর (সিবিএস) ভ্রমণসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে গবেষকরা ধারণা করছেন, ২০২৫ সালেও একই ধারা বজায় থাকবে।

গবেষণাটি পরিচালনা করেছেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের গবেষকরা। গবেষণার অন্যতম লেখক অধ্যাপক ইতাই আতের বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং রাজনৈতিক উত্তেজনার কারণে দেশত্যাগের হার বেড়েছে, যা দীর্ঘমেয়াদে ইসরায়েলের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য উদ্বেগের বিষয় হতে পারে।

গবেষণায় দেখা গেছে, ২০২৫ সালে অন্তত তিন মাসের জন্য দেশের বাইরে ছিলেন ৯০ হাজার ৯২২ জন ইসরায়েলি। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৯১ হাজার ৪৯৯ এবং ২০২৩ সালে ৮৬ হাজার ৫০৯। গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী, এ প্রবণতা অব্যাহত থাকলে চলতি বছর এক বছরের বেশি সময়ের জন্য দেশত্যাগকারীর সংখ্যা ৪৫ থেকে ৫০ হাজারের মধ্যে থাকতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অতীতে অর্থনৈতিক কারণে দেশত্যাগের প্রবণতা বেশি থাকলেও বর্তমানে সরকারের নীতি, গণতন্ত্র নিয়ে উদ্বেগ এবং নিরাপত্তা পরিস্থিতি মানুষের দেশ ছাড়ার বড় কারণ হয়ে উঠেছে।

গবেষকরা সতর্ক করেছেন, বর্তমান পরিস্থিতি তাৎক্ষণিক সংকট তৈরি না করলেও একই ধারা চলতে থাকলে ভবিষ্যতে এটি ইসরায়েলের অর্থনীতি, জনসংখ্যা কাঠামো এবং জাতীয় নিরাপত্তার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এদিকে গবেষণা প্রকাশের পর বিরোধীদলীয় নেতারা বিষয়টিকে সরকারের ব্যর্থতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন। তাদের দাবি, সরকারের নীতি ও চলমান রাজনৈতিক সংকটের কারণে নাগরিকদের মধ্যে হতাশা বাড়ছে এবং তারই প্রভাব পড়ছে দেশত্যাগের হারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য: রাশেদ খাঁন

যুদ্ধ ও রাজনৈতিক সংকটে বাড়ছে ইসরায়েলিদের দেশত্যাগ

আপডেট সময় ০১:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬