ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক সাবেক এমপি ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী

বাংলাদেশের পাশে সম্পূর্ণভাবে থাকার ঘোষণা পাকিস্তান প্রধানমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশকে টি২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান ভারতম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশটির মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে এমন বক্তব্য দেন তিনি। শাহবাজ শরিফ বলেছেন, আমরা টিটুয়েন্টি বিশ্বকাপ নিয়ে খুব পরিষ্কার অবস্থান নিয়েছি। ভারতের বিপক্ষে আমরা ম্যাচ খেলব না। কারণ, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। খুব ভেবেচিন্তে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেছেন, আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি, এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের নিরাপত্তাশঙ্কা আমলে না নিয়ে বাংলাদেশ দলকে টিটুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছিল।

গত সপ্তাহে পাকিস্তান এই সিদ্ধান্তের কথা জানালেও দেশটির সরকার এর কারণ জানালো এই প্রথম। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ আইসিসি টিটুয়েন্টি বিশ্বকাপ। ভারতপাকিস্তান ম্যাচ ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় হওয়ার কথা। তবে গত রোববার পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডল থেকে দেওয়া পোস্টে জানানো হয়, ভারতম্যাচ খেলবে না পাকিস্তান দল। এবার দেশটির প্রধানমন্ত্রী কারণসহ ভারতের বিরুদ্ধে না খেলার কথা জানালেন।

এদিকে শাহবাজ শরিফের এমন মন্তব্যের পর পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি শাহবাজ শরিফের মন্তব্য তুলে ধরেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স!

বাংলাদেশের পাশে সম্পূর্ণভাবে থাকার ঘোষণা পাকিস্তান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১১:৩৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬