ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম ৫০ কেন্দ্রে জামায়াত প্রার্থী ডা. তাহের বড় ব্যবধানে এগিয়ে ঢাকা-১০ আসনে ৪ কেন্দ্রের ফলে এগিয়ে বিএনপি যশোর-২ চৌগাছা ৬০ কেন্দ্রে জামায়াত এগিয়ে, ধানের শীষ পেছনে কুষ্টিয়া-৩ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা নিজ কেন্দ্রে ৫ ভোটে পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জয়ী ধানের শীষের শফিকুল ইসলাম খান ধানের শীষে বিজয়ী নাসির উদ্দিন চৌধুরী, শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী শিশির মনির ঝিনাইদহ-১ আসনে ধানের শীষে জয়ী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা-১৫ আসনে ৩০ কেন্দ্রে এগিয়ে ডা. শফিকুর রহমান, দেশজুড়ে শান্তিপূর্ণভাবে শেষ ভোটগ্রহণ ঢাকা-৬ আসনে তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন, ধানের শীষে ২৮০০ ভোট

এবার ভূগর্ভস্থ নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মাটির নিচে অবস্থিত নতুন একটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বুধবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস শাখার প্রধান সায়েদ মাজেদ মৌসাভির উপস্থিতিতে ঘাঁটিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় শীর্ষ সামরিক কর্মকর্তারা বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করেন। অন্যান্য ঊর্ধ্বতন কমান্ডারদেরও এ বিষয়ে অবহিত করা হয়।

এদিকে ঘাঁটি পরিদর্শনকালে সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, সম্ভাব্য যেকোনো হুমকির মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত। তিনি জানান, গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরান তাদের সামরিক কৌশলে পরিবর্তন এনেছে। এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করা হয়েছে, যার আওতায় স্বল্প সময়ে ও বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে অসম যুদ্ধ ও প্রতিপক্ষের সামরিক কৌশল ভেঙে দেওয়ার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশে যুদ্ধজাহাজসহ উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি জোরদার করেছে। একই সময়ে দুই দেশ আলোচনায় বসার সিদ্ধান্ত নিলেও সমাধান না এলে মার্কিন বাহিনী ইরানে হামলা চালাতে পারেএমন আশঙ্কাও দেখা দিয়েছে।

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এবার হামলা চালায়, তাহলে তার পরিণতিতে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম

এবার ভূগর্ভস্থ নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান

আপডেট সময় ১২:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬