ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

কাসেম সোলাইমানির ভাতিজি ও নাতনি যুক্তরাষ্ট্রে গ্রেফতার!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছেন ইরানের প্রয়াত প্রভাবশালী সামরিক নেতা কাসেম সোলাইমানির ভাতিজি ও নাতনি। মার্কিন ফেডারেল এজেন্টরা তাদের আটক করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়, শুক্রবার (৩ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাটাস বাতিল করার পরপরই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়।

এদিকে গ্রেফতার হওয়া দুই ব্যক্তি হলেন হামিদেহ সোলাইমানি আফশার এবং তার কন্যা। বর্তমানে তারা মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর হেফাজতে রয়েছেন।

বিশ্লেষকদের মতে, ইরানযুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যে এই গ্রেফতার ঘটনা তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সোলাইমানির পরিবারের সদস্যদের বিরুদ্ধে এমন পদক্ষেপকে ওয়াশিংটনের আরও কঠোর অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এখন তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে এবং প্রত্যাবাসনের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। সূত্র: আলজাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

কাসেম সোলাইমানির ভাতিজি ও নাতনি যুক্তরাষ্ট্রে গ্রেফতার!

আপডেট সময় ১০:৩২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬